editor
প্রকাশিত: 9:03 AM, September 23, 2020
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌরশহরের শাহজালাল আবাসিক এলাকার আরজ মিয়া চৌধুরী রোডস্থ গত ১০ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে জায়গা দখল করতে হামলার ঘটনায় থানায় মামলা করে বিপাকে পড়েছেন মামলার বাদী আলতাব আলী। মামলার এজাহারভূক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছেন। আসামীদের প্রতিনিয়ত হুকমি ধামকিতে বাদী তার পরিবারের লোকজনকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন। পুনরায় হামলা করে লাশ গুম করার হুমকি দিচ্ছে আসামীরা। এমন অভিযোগ মামলার বাদী আলতাব আলীর। অভিযোগ থেকে জানা যায় পৌরশহরের মন্ডলীভোগ মৌজায় সেটেলম্যান্ট জরিপে ৪৭৪ দাগের ভূমিতে বৌলা মহল্লার মৃত হাজি ইলিয়াছ আলীর ছেলে বদরুল আলম খরিদ সূত্রে মালিক হিসেবে ভোগ দখল করিয়া আসছেন। এ ভূমিতে পাকা টিন সেড ঘরের বাহিরে দোকান কোঠা এবং বাসা ভাড়া দিয়ে দখলে রয়েছেন। এ ভূমি নিয়ে জনৈক জাহানারা বেগম জবর দখল করতে নানা সময় মামলা হামলা দিয়ে হয়রানী করে আসছেন। নিন্ম হতে উচ্চ আদালতের রায় বদরুল আলমের পক্ষে রয়েছে। সম্প্রতি জাহানারা বেগম মৃত্যুবরণ করলে প্রতিপক্ষের লোকজন এ ভূমি অবৈধ দখলে নিতে গত ১০ সেপ্টেম্বর গভীর রাতে কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিরগাঁও গ্রামের বাসিন্দা নজরুল হকের নেতৃত্বে এ ভূমি দখলদার চক্র বাসা ও দোকানের সামনে এসে দেশীয় অস্ত্রসন্ত্র দিয়ে দরজা জালানা ভাংচুর করে ভিতরে প্রবেশ করে লোকজনের উপর হামলা করে। এ হামলায় জড়িতদের নাম উল্লেখ করে ছাতক থানার মামলা নং ১৭ (৯) ২০ দায়ের করা হয়। কিন্তু আসামী গ্রেফতারে পুলিশের কোন ভূমিকা না থাকায় বাদী সুবিচার পাওনা নিয়ে সন্দিহান রয়েছেন। এ বিষয়ে মামলার বাদী সহ তার পরিবারের লোকজনের উপর হামলা সহ আসামীরা যে কোন সময়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে বলে শঙ্খার মধ্যে রয়েছেন আলতাব আলী। এ ব্যাপারে ভূমির মালিক বদরুল আলম জানান মুক্তিরগাঁও সহ আটগ্রামের মানুষের সাথে আমার কোন বিরোধ নেই। এসব এলাকার মানুষ আমার প্রতি আন্তরিক রয়েছেন। কিন্তু একটি মহল উঠে পড়ে লেগেছে। আমার ভূমিটি দখল করে নিতে। তাই আমি প্রশাসনের কাছে আইনী সহায়তা চাই। ছাতক থানার ওসি আহমদ সঞ্জুর মুর্শেদ জানান বিষয়টি নিয়ে দুপক্ষের সাথে আলোচনা চলছে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন।
8 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
7 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 8 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
4 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
1 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
8 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত