editor
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। ছাত্রলীগের নেতৃবৃন্দকে দেশের জন্য এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। পদ নিয়ে বসে থাকলে হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগকে কাজ করতে হবে। ছাত্রলীগ কোনও টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি ছাত্রলীগের নতুন নেতৃবৃন্দের সফলতা কামনা করছি।
সোমবার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতৃত্বে যারা এসেছে তারা সকলে মিলেমিশে কাজ করবে। সংগঠন বিরোধী কোনও কাজ কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বঙ্গবন্ধুুর আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের নেতৃবৃন্দকে কাজ করার আহ্বান জানান তিনি।
মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি কামরুজ্জামান শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব।
এছাড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
8 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
2 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
7 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
2 শাল্লা প্রতিনিধি: 7 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
5 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
6 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর