editor
প্রকাশিত: 1:05 PM, October 8, 2020
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ইউএনও ফিটলিস্টভুক্ত ও কর্মরতদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের জনগণ দ্রুত ও সঠিক সময়ে যথাযথ সেবা প্রাপ্তির জন্য সরকারি অফিসগুলোতে যান। তারা যাতে প্রত্যাশিত সেবা পায়, মাঠ প্রশাসনের কর্মচারীদের সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, সরকারি কর্মচারীদের সততা, আন্তরিকতা, মানুষের প্রতি সহানুভূতিসহ বিভিন্ন মানবিক গুণাবলী ধারণ করতে হয়। এসকল গুণাবলী না থাকলে জনগণকে প্রত্যাশিত সেবা প্রদান সম্ভব নয়। তাই মাঠ প্রশাসনের কর্মরতদের এসকল মানবিক গুণাবলী ধারণ করে জনগণের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, সরকারি কর্মচারীরা সরকারের প্রতিনিধি। তাদের মাধ্যমে জনগণের সাথে সরকারের সম্পর্ক বজায় থাকে। জনগণের সাথে সরকারি কর্মচারীরা কোন ধরনের দুর্ব্যবহার করলে, তা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে। তাই প্রতিমন্ত্রী জনগণকে হাসিমুখে সেবা প্রদান করে সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও প্রতিষ্ঠানটির মেম্বার ডিরেক্টিং স্টাফ মাহবুব-উল-আলম, সালেহ আহমেদ মোজাফফর এবং পরিচালক (প্রশিক্ষণ) মো: আবদুল আউয়াল বক্তব্য রাখেন।
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
7 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে