editor
প্রকাশিত: 4:37 PM, September 30, 2020
জগন্নাথপুর অফিসঃ
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপু্রে আসন্ন পৌরসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে হেভি ওয়েট ৪ প্রার্থীর প্রচার প্রচারনায় জমে উঠেছে পৌর এলাকার বিভিন্ন হাট-বাজার ও পাড়া মহল্লায়। সব খানেই একই আলোচনা, কে হবেন পৌরসভার পরবর্তি মেয়র? গত ২৯ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবার ঘোষনা থাকলেও মহামারী করোনা ভাইরাসের কারনে পেছানো হয় এর সময়। দীর্ঘ ৬মাস অতিবাহিত হওয়ার পর
আগামী ১০ অক্টোবর নতুন করে আবারো এই নির্বাচন অনুষ্টিত হবার ঘোষনা আসে। নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারনায় ব্যস্ত ৪ প্রার্থী , পৌরসভার অভ্যন্তরে কয়েকটি বাজারের চায়ের দোকান, রেস্টুরেন্ট, সেলুন, কাচাবাজার, মাছ বাজার সহ প্রায় সবখানে ঘুরে দেখা গেছে- একই আলোচনা – কে হবেন পরবর্তী পৌর মেয়র?
চায়ের কাপে চুমুক দিতে দিতে একজন অপরজনকে জিজ্ঞেস করছেন ( কিতাবা ইবার কারে ভোট দিতায় নিয়ত করছ? ) উত্তরে অপরজন বলছেনঃ ( দিমু তো বা যোগ্য ব্যাক্তি দেখিয়া অউ ) ইতা কিতা আবার জিকানী লাগেনী) ( না বা এমনে অউ জিকাইলাম আরকি রাগ কইরনা রেবা) কেউ কেউ আবার ক্ষোভের সাথে বলছেন- কত শত আইলা গেলা, আর আমরার ভাগ্য যেলা আছিল অউলা অউ রইলা ! কিতা অইত ভোট দিয়া? ।
আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছেন- সাবেক পৌর মেয়র- মিজানুর রশীদ ভুইয়া । এবং বিএনপির মনোনিত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিক নিয়ে অংশ নিয়েছেন সাবেক জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সভাপতি- রাজু আহমেদ রাজু । অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে এই নির্বাচবে অংশ নিয়েছেন প্রয়াত মেয়র হাজী আব্দুল মনাফ এর বড় ছেলে মোঃ আবুল হোসাইন সেলিম । এবং মোবাইল প্রতিক নিয়ে অংশ নিয়েছেন সাবেক কৃতি ফুটবলার আবিবুল বারী আয়হান।
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের