editor
প্রকাশিত: 1:50 PM, November 14, 2020
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতোমধ্যে জয় নিশ্চিত করা জো বাইডেন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন।
১৯৯২ সালের পর প্রথম কোনও ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে রাজ্যটিতে জয় পেলেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে ৩০৬টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করলেন তিনি। ফল ঘোষণার বাকি থাকা একমাত্র রাজ্য নর্থ ক্যারোলিনাতে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
এই রাজ্যে তিনিই জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে। আর তা নিশ্চিত হলে ট্রাম্পের মোট ইলেক্টোরাল ভোট সংখ্যা দাঁড়াবে ২৩২-এ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ৪৮টির ভোট গণনা শেষ হলেও বাকি ছিলো জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা। জর্জিয়াতে জিতে জো বাইডেন এবার যে সংখ্যক ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন সেই একই সংখ্যক ভোট ২০১৬ সালে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সময়ে ট্রাম্প এটিকে বিপুল বিজয় আখ্যা দিয়েছিলেন।
তবে এবারে এখন পর্যন্ত পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির অভিযোগ এনে বেশ কিছু রাজ্যে মামলা দায়েরও করেছেন তিনি। তবে নির্বাচনের পর শুক্রবার প্রথম বারের মতো স্বীকার করেছেন যে আগামী জানুয়ারিতে নতুন প্রশাসন দায়িত্ব নিতে পারেন।
শুক্রবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে করোনাভাইরাস টাস্কফোর্সের এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ‘এই প্রশাসন লকডাউনে যাবে না। আশা করছি…ভবিষ্যতে যাই ঘটুক- কে জানে কোন প্রশাসন দায়িত্ব নেবে। আমার ধারণা সময়ই বলে দেবে।’
ওই ব্রিফিংয়ে সাংবাদিকদের কোনও প্রশ্ন নেননি ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেনের জয় মেনে নিতে এবং এক প্রশাসন থেকে অন্য প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরে সহায়তার প্রস্তুতি নিতে তার ওপর চাপ বাড়ছে।
উল্লেখ্য, জর্জিয়াতে দুই প্রার্থীর ব্যবধান সামান্য হওয়ায় রাজ্যটিতে আবারও ভোট গণনা করা হবে। তবে বাইডেন শিবির জানিয়েছে, এতে চূড়ান্ত ফলাফলে কোনও নড়চড় হবে বলে মনে করছে না তারা।
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
5 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে