admin
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০
অনলাইন ডেস্ক
করোনার ঝড় বয়ে যাচ্ছে দেশের ফুটবলে! জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে সদ্য করোনা মুক্ত হয়েছেন ১৫ দিনের ধকল শেষে। ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ও কয়েকজন কর্মকারীও আক্রান্ত।
জানা গেছে বাফুফে ভবনের চার তলায় আবাসিক ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের ৪জনও কোভিড পজিটিভ হয়েছেন।আক্রান্ত খেলোয়াড়রা হলেন- জাতীয় দলের স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না, শামসুন্নাহার জুনিয়র, আনাই মোগিনি ও রেহেনা আক্তার। তাদের সবাই বাফুফে ভবনেই আইসোলেশনে আছেন।এক সপ্তাহ পেরিয়ে গেছে এই ফুটবলাররা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবারও তাদের করোনা পরীক্ষা হয়েছে।
বাফুফে ক্যাম্পে এই মুহূর্তে ৩৫ জন খেলোয়াড় আছেন। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন অন্য মেয়েরা ঝুঁকিমুক্তই আছেন।
আক্রান্তদের নিয়ে তিনি বলেন, ‘ওদেরকে (করোনা আক্রান্ত) যথাযথভাবে আইসোলেশনে রাখা হয়েছে। ডাক্তারের নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে আছে তারা। উপসর্গ নেই বলেই ওদের হাসপাতালে পাঠানো হয়নি।’
ক্যাম্পে থাকা দুজন বাদে সবাই চলমান মেয়েদের লিগে খেলছেন। বসুন্ধরা কিংসে নাম লেখানো মেয়েরা ক্লাবের ক্যাম্পেই রয়েছেন। অন্যরা বাফুফের ক্যাম্পে থেকেই নিজ নিজ ক্লাবের হয়ে খেলছেন।
5 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
2 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী
4 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,
7 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে
3 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন
1 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও
4 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত
8 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত