editor
প্রকাশিত: 12:21 PM, July 26, 2026
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হাফিজ এবং যুবদল নেতা সেলিম ওরফে ‘বয়লার সেলিম’-এর নাম সামনে আসায় স্থানীয়জুড়ে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দকৃত সামগ্রী গায়েব হওয়ায় নির্মাণকাজের মান ও স্বচ্ছতা নিয়ে চরম প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
স্থানীয় সূত্র ও প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে বিদ্যালয়ের নির্মাণ প্রকল্পে ব্যবহারের জন্য সংরক্ষিত মোট ৫০ বস্তা সিমেন্ট এবং বস্তায় ভরা ইট সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে ৩০ বস্তা সিমেন্ট আবদুল হাফিজ এবং ২০ বস্তা সিমেন্ট ও ইট সেলিম ওরফে ‘বয়লার সেলিম’ নিয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার সময় আমি সরাসরি উপস্থিত ছিলাম। সেলিম ভাইকে সিমেন্ট ও বস্তায় ভরে ইট তাঁর বাড়িতে নিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলে তিনি জানান, তিনি একা নেননি; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ ভাইও ৩০ বস্তা সিমেন্ট নিয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়। অনেকেই ছবি ও পোস্ট শেয়ার করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
এদিকে অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাইটের ঠিকাদারের একটি ভিডিও বার্তা প্রকাশ পায়। সেখানে তিনি দাবি করেন, বৃষ্টির পানিতে নষ্ট হওয়ার কারণে সাইটে থাকা ২০০ বস্তা সিমেন্টের মধ্যে ৫০ বস্তা বিক্রি করে দেওয়া হয়েছে। তবে বিক্রি করা সিমেন্ট কারা নিয়েছেন বা কাদের কাছে বিক্রি করা হয়েছে—ভিডিওতে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। সরকারি উন্নয়ন প্রকল্পের সামগ্রী ঠিকাদার এভাবে নিজ সিদ্ধান্তে বিক্রি করতে পারেন কি না, তা নিয়ে এলাকায় নতুন করে গুঞ্জন ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, অনিয়ম ও সিমেন্ট গায়েব হওয়ার ঘটনা আড়াল করতেই ঠিকাদার এই ব্যাখ্যার আশ্রয় নিয়েছেন।
স্থানীয় অধিবাসীদের মতে, সরকারি উন্নয়ন প্রকল্পের জন্য রক্ষিত সামগ্রী ব্যক্তিগত কাজে সরিয়ে নেওয়া একটি গুরুতর অপরাধ। এতে প্রকল্পের গুণগত মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে। তারা অবিলম্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল হাফিজ এবং যুবদল নেতা সেলিম ওরফে ‘বয়লার সেলিম’-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
4 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
3 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে