editor

প্রকাশিত: 11:33 AM, September 30, 2020

ডিসেম্বর পর্যন্ত ঋণের কিস্তি দিতে হবে না

7

ডেস্ক রিপোর্ট
করোনার প্রভাবে ঋণ পরিশোধ না করলেও খেলাপি না করার সময়সীমা আরও তিন মাস বাড়াল কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কেউ ঋণ পরিশোধ না করলে তাকে খেলাপি করা যাবে না। সোমবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
করোনাভাইরাসের প্রভাব শুরুর পর গত ১৯ মার্চ সার্কুলার জারি করে জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেউ ঋণ পরিশোধ না করলে তাকে খেলাপি না করতে বলা হয়। পরে সময় বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এখন আরেক দফা সময় বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হলো।
বিশেষ সুবিধার কারণে অপরিশোধিত এসব ঋণের ওপর আরোপিত সুদ ব্যাংকের আয় খাতে স্থানান্তর ও প্রভিশন সংরক্ষণ বিষয়ে পরে নির্দেশনা দেওয়া হবে। একটি সূত্র জানায়, করোনাভাইরাসের এ সময়ে অনাদায়ী ঋণ বিশেষ সুবিধায় নিয়মিত দেখাতে পারলেও এসব ঋণের সুদ আয় খাতে নেওয়া যাবে না।
সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের কারণে অর্থনীতির অধিকাংশ খাতই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর নেতিবাচক প্রভাব দীর্ঘায়িত হওয়ার শঙ্কা থাকায় অনেক শিল্প, সেবা ও ব্যবসা খাত তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এসব বিবেচনায় ও ঋণ গ্রহীতার ব্যবসার ওপর করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব সহনীয় মাত্রায় রাখতে ঋণ পরিশোধসূচি নির্ধারণ ও শ্রেণিকরণের ক্ষেত্রে এ নির্দেশনা দেওয়া হলো। এতে করে ১ জানুয়ারি ঋণের শ্রেণিমান যা ছিল, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তার চেয়ে বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তবে কোনো ঋণের শ্রেণিমানের উন্নতি হলে তা যথাযথ নিয়মে শ্রেণিকরণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণসহ বিদ্যমান মেয়াদি ঋণের অপরিশোধিত কিস্তি বিলম্বে পরিশোধ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে আগামী জানুয়ারি থেকে অপরিশোধিত ঋণের কিস্তির পরিমাণ ও সংখ্যা পুনর্র্নিধারিত হবে। পুনর্র্নিধারণের সময় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যতসংখ্যক অপরিশোধিত থাকবে সমসংখ্যক কিস্তি বাড়বে। আর বিদ্যমান চলমান ও তলবি ঋণ সমন্বয়ের তারিখ বিদ্যমান মেয়াদ থেকে ১২ মাস বা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়বে। কোনো গ্রাহক পূর্বনির্ধারিত পরিশোধসূচি বা ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণ সমন্বয় করতে চাইলে করতে পারবেন। এ ছাড়া কোনোভাবে দণ্ড সুদ বা অতিরিক্ত ফি আরোপ করা যাবে না।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

3 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

1 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ

অনৈতিক কার্যকলাপ ও মাদক ব্যবসায় বিষিয়ে উঠছে সামাজিক পরিবেশ

1 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

গোয়াইনঘাটে ‘শ্যাম কালা’ এখন আরও বেপরোয়া

4 সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার রাজনৈতিক

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

গোলাপগঞ্জ নদীগ্রাসে বিলীন হচ্ছে ভিটেমাটি, নীরব প্রশাসন

2 সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী

শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী মেলা, ফুঁসে উঠেছে ক্রীড়াঙ্গন ও স্থানীয়রা

শাহী ঈদগাহ খেলার মাঠে মাসব্যাপী মেলা, ফুঁসে উঠেছে ক্রীড়াঙ্গন ও স্থানীয়রা

8 আল-আমিন মিয়া: খেলার মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের প্রস্তুতিতে ফুঁসে উঠেছেন সিলেটের ক্রীড়াঙ্গনের মানুষ, স্থানীয় অভিভাবক, শিশু-কিশোর ও ব্যবসায়ীরা। নগরীর

1
5