editor
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০
বিনোদন ডেস্ক :
সর্বশেষ ২০১৭ সালে ‘ধুসর কুয়াশা’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী নিপুণ। তিন বছর পর আবারও নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। এর নাম ‘বীরত্ব’। এখানে লুৎফা নামের একটি চরিত্রে তাকে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন তিনি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণের নতুন এ ছবিটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা সাইদুল ইসলাম রানা। এটি তার প্রথম চলচ্চিত্র।
গেল ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিপুণ সিনেমাটিতে চুক্তিবন্ধ হয়েছেন। সিনেমাটির প্রযোজক শুক্লা বনিক, নির্বাহী প্রযোজক রঞ্জন দত্ত। ইকবাল মাহমুদ বাপ্পীর সার্বিক সহযোগিতায় সিনেমাটি নির্মিত হবে ‘পিং পং এন্টারটেইনম্যান্ট’র ব্যানারে।
পরিচালক জানান, ‘প্রস্তুতি নিচ্ছি আগামী ১ অক্টোবর থেকে শুটিং শুরু করার। ফরিদপুরের কিছু লোকেশনে প্রথম লটের কাজ হবে। প্রথম থেকেই আমাদের সঙ্গে যোগ দেবেন নিপুণ। আশা করছি গতানুগতিক ধারা ও চিন্তার বাইরে গিয়ে দর্শককে বিনোদন ও মেসেজ দুটোই দেয়ার মতো একটি ছবি হবে ‘বীরত্ব’।’
এ ছবিতে অভিনয় প্রসঙ্গে নিপুণ বলেন, ‘নিয়মিত এখন আর অভিনয় করা হয় না। ব্যবসা নিয়েও অনেক ব্যস্ত থাকতে হয়। তার ভিড়ে মনে দাগ কাটে এমন গল্প পেলে কাজ করার চেষ্টা করি। ‘বীরত্ব’ সিনেমার গল্পটি ভালো লেগেছে। আমি যে চরিত্রে অভিনয় করবো সেটি বেশ চ্যালেঞ্জিং এবং সিনেমায় খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি ‘বীরত্ব’ চমৎকার অভিজ্ঞতার সিনেমা হবে আমার জন্য।’
প্রসঙ্গত, ২০০৬ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা নিপুণ ২০০৮ সালে ‘সাজঘর’ এবং ২০০৯ সালে ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
4 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
8 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬