editor
প্রকাশিত: 4:16 PM, November 29, 2020
সুনামগঞ্জ প্রতিনিধি::
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলায় ঝমকালো আয়োজনে পাগলা প্রিমিয়ার লীগ (পিপিএল) এর অষ্টম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন পালপাড়া মাঠে এই ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়।
লীগ উদ্বোধন পূর্ববর্তী সভায় পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আজাদ হোসেনের সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহিন মিয়া। বক্তব্য শেষে শাহিন মিয়া লীগের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় আরও বক্তব্য রাখেন, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মনসুর উদ্দিন, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি বদরুল আলম টিপু, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া।
উদ্বোধনী ম্যাচে আজাদ হোসেনের রয়েল স্ট্রাইকারের মুখোমুখি হয় কিবরিয়া আহমদের রেইনবো ওয়ারিয়র্স।
এসময় উপস্থিত ছিলেন, পশ্চিম পাগলা ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আজাদ সহ-সম্পাদক বদরুল আলম, গণমাধ্যমকর্মী নোহান আরেফিন নেওয়াজ, নাহিদ আহমেদ, আতিকুর রহমান সহ লীগে অংশগ্রহনকারী সকল খেলোয়ারবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন
রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে