editor
প্রকাশিত: 7:22 AM, August 31, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি ::
সিলেটের গোয়াইনঘাটে ব্যটারিচালিত রিকশাচালকের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে ছেলের বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পিতা পুলিশে খবর দিলে আজ সোমবার (৩১ আগস্ট ) ভোরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের নিয়াগুল গ্রামের আবুল কাসেমের ছেলে শাহীন আহমদ (১৪) গতকাল রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ব্যটারিচালিত রিকশায় যাত্রী নিয়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কে বঙ্গবীরের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত ১০ টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পিতা আত্মীয়-স্বজন নিয়ে শাহীনের খোঁজে বের হন।
রাত সাড়ে ১০ টার দিকে বঙ্গবীর পয়েন্টের কাছে শাহীনের অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সে সময়ে অটোরিকশাটির ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ ছিলো না। এসময় শাহীনের বাবা একা সালুটিকর-গোয়াইনঘাট সড়কের আশপাশের খালগুলোতে ছেলেকে খুঁজতে থাকেন।
একপর্যায়ে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের কাটাখাল সেতু সংলগ্ন ছোট ব্রিজের পার্শ্ববর্তী স্থানে শাহীনের জুতা দেখতে পান তার বাবা। পরে একটু দূরে পার্শ্ববর্তী খালে শাহীনের বস্তাবন্দী লাশ চোখে পড়ে তার। পরে খবর ঘটনাস্থলে আসে গোয়াইনঘাট থানার একদল পুলিশ এবং সোমবার ভোরে শাহীনের লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, সোমবার ভোরে গোয়াইনঘাট-সালুটিকর সড়কের কাটাখাল সেতু সংলগ্ন ছোট ব্রিজের নিকটবর্তী খাল থেকে শাহীনের লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি বলেন, ঘটনার তদন্ত এবং খুনিদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
7 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে
8 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। 8 সিলেট মহানগর
5 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী
4 আব্দুর রহমান: 3 দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ,
4 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান
8 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
1 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
3 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ