editor
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা, করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
আজ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন।অনুষ্ঠানে ৪৬ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগীতায় ৩ জন মহিলাকে পুরস্কার প্রদান করা হয়।
(Ripa-6)
3 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
2 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
6 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 8 বৃহস্পতিবার
6 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
1 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
5 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়