editor
প্রকাশিত: 2:45 PM, September 26, 2020
ডেস্ক রিপোর্ট:-
সিলেট এমসি কলেজে ছাত্রলীগ কর্মীদের দ্বারা ধর্ষণের শিকার হওয়ার বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। আজ শনিবার দুপুরে বেসরকারি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তিনি বলেন, যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা সমাজের কিট, তারা সুবধাবাদী। সিলেট এমসি কলেজে ছাত্রলীগের কমিটি দীর্ঘদিন ধরে নেই উল্লেখ করে তিনি বলেন, সাত বছর ধরে কমিটি নেই। করোনার সময় ক্যাম্পাস বন্ধ থাকার পরও তারা ক্যাম্পাস ছাত্রাবাসে অবস্থান করেছে, তারা সুবিধাবাদী। ছাত্রলীগে কোনো ধর্ষকের স্থান নেই। তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান জয়।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে স্বামীর সাথে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন এক তরুণী। সন্ধ্যায় তাদের কলেজ থেকে ছাত্রাবাসে ধরে নিয়ে আসে ছাত্রলীগের ৫/৬ জন নেতাকর্মী। এরপর দুজনকে মারধর করে স্বামীর সামনেই স্ত্রীকে গণধর্ষণ করে তারা। রাতে ছাত্রাবাস থেকে এই দম্পত্তিকে উদ্ধার করে পুলিশ। পরে ধর্ষণের শিকার হওয়া নারীকে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।
এ ঘটনায় শনিবার সকালে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে শাহপরাণ থানায় মামলা করেন ধর্ষিতার স্বামী।
মামলায় এজহারনামীয় আসামীরা হলেন, এম. সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। আসামীদের মধ্যে তারেক ও রবিউল বহিরাগত, বাকিরা এমসি কলেজের ছাত্র।
ধর্ষণের ঘটনার পর রাতভর ছাত্রাবাসে অভিযান চালিয়ে বেশকিছু দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে আসামীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
8 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট
8 সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও এলাকায় ‘সাজনা গ্যাং’-এর বেপরোয়া অনৈতিক কার্যকলাপ ও মাদকের অবাধ বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ মানুষ।
4 সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার রাজনৈতিক
1 সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে ড্রেজার দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী
6 আল-আমিন মিয়া: খেলার মাঠে মাসব্যাপী মেলা আয়োজনের প্রস্তুতিতে ফুঁসে উঠেছেন সিলেটের ক্রীড়াঙ্গনের মানুষ, স্থানীয় অভিভাবক, শিশু-কিশোর ও ব্যবসায়ীরা। নগরীর
6 আব্দুর রহমান: সিলেট নগরীতে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের টাকা আদায়ের ধরন নিয়ে বিড়ম্বনায় পড়ছেন সাধারণ পথচারী ও বিভিন্ন অনুষ্ঠানে