editor
প্রকাশিত: 9:14 AM, October 8, 2020
সিলেট ও নোয়াখালীসহ দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে সিলেটের বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীবৃন্দ এর যৌথ উদ্যোগে সিলেট নগরীতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি নগরীর চৌহাট্ট থেকে শুরু করে আম্বরখানা পয়েন্টের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীও আশরাফুল ইসলাম রাহির সভাপতিত্বে ও সোহাগ আহমদ খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য ও উপস্থিত ছিলেন, তানজিনা বেগম, ফামিয়া সালাম ফাম্মি, যমুনা চক্রবর্তী, রাহিমা ইসলাম, মোজ্জামেল রাহি, সোহান আহমদ প্রমুখ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটসহ সারাদেশে সা¤প্রতিক সময়ে বৃদ্ধি পাওয়া ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ও ৭ দফা দাবী জানানো হয়। ধর্ষণ মামলাকে সর্বোচ্চ অগ্রাধিকার এর ভিত্তিতে দ্রæত মামলা নিষ্পত্তির ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
সমগ্রদেশ যেন আজ ধর্ষকদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, এই করোনা মহাদুর্যোগেও একের পর এক ধর্ষণকান্ডে জাতি আজ চরম আতঙ্কিত, লজ্জিত ও ক্ষোব্ধ। মা-বোনরা আজ ঘর থেকে বের হতেও আতঙ্কবোধ করছে, এ যেন করোনার চেয়েও বড় মহামারী। প্রভাবশালীদের লালন-পালনে এবং অতীতে দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ধর্ষকেরা আজ যেন অপ্রতিরোধ্য হায়েনার রূপ ধারণ করেছে। এর দায় সরকার কোনো ভাবেই এড়াতে পারে না। অনতিবিলম্বে এসব ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে রাজপথে নেমে এদেরকে প্রতিহত করতে বাধ্য হবো আমরা।
8 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে