editor
প্রকাশিত: 8:19 AM, September 30, 2020
নিজস্ব প্রতিনিধি:-
সিলেটের ঐতিবাহী বিদ্যাপিঠ মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবুধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন আইনুদ্দিন আলোচিত মজিদ ডাকাতের নাতি বলে জানা গেছে ।
সূত্র জানা যায়, আইনুদ্দিন সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ডের গোলাপবাগ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । সূত্র আরও জানায়, চুরি, ছিনতাই, মোবাইল চুরের সিন্ডেকেটের সাথে জড়িত।
আইনুদ্দিনকে গ্রেফতার করেছিলো র্যাব। গ্রেফতারের পর তাদেরকে র্যাবও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছিলো- আসামিদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। র্যাবের হাতে গ্রেফতার হওয়া আইনুদ্দিন সিলেটের আলোচিত মজিদ ডাকাতের নাতি। সে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে বালুচর পয়েন্ট থেকে টুলটিকর পর্যন্ত ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ হয়। দুর্ধর্ষ অপরাধী হিসেবে পুলিশ তাকে চেনে। ইতিমধ্যে তার বিরুদ্ধে শাহপরান থানায় অসংখ্য অভিযোগ জমা পড়েছে।
জানা যায়, সিলেটের আলোচিত নাম মজিদ ডাকাত। তার এক ছেলে আনু ডাকাত ও জামাতা জমসেদ ডাকাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মজিদ ডাকাতের মেয়ে জ্যোৎসাকে মাদকসহ একাধিকবার আটক করে ছিলো র্যাব।
এদিকে গত শুক্রবার সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত ছয় আসামিসহ সন্দেহভাজন আরও ২জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
ধর্ষণের এ ঘটনায় নির্যাতিত তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, এমসি কলেজের প্রধান ফটক থেকে তাদের জিম্মি করে যারা ধরে নিয়ে আসেন তাদের মধ্যে তারেকও ছিলেন। তিনি নির্যাতিত দম্পতির প্রাইভেটকারের দখল নিয়েছিলেন এবং তা চালিয়ে তাদের ছাত্রাবাসে নিয়ে আসেন। এরপর ধর্ষণ ও নির্যাতনেও অংশ নেন তিনি।
মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সর্বশেষ সোমবার রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ। এর আগে রবিবার সকালে ছাতক থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও মাধবপুর থেকে অর্জুন লস্করকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই হবিগঞ্জের নবীগঞ্জ থেকে রবিউল ইসলামকে, হবিগঞ্জ সদর থেকে শাহ মাহবুবুর রহমান রনিকে এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে সন্দেহভাজন মো. আইনুদ্দিন ও মো. রাজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল এই মামলার অন্যতম আসামী তারেকুল ইসলাম তারেকে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেফতার করেছে র্যাব-৯।
উল্লেখ্য- এই মামলার আসামীরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)।
এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।
2 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে
7 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। সিলেট মহানগর বিএনপির
1 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী
1 আব্দুর রহমান: 6 দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ,
4 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান
7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
7 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
3 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ