editor
প্রকাশিত: 3:48 PM, October 17, 2020
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ফুপুর কাছে দর্জির (সেলাই) কাজ শিখতে গিয়ে ফুপার যৌন লালসার শিকার হয়েছে ১৬ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর কিশোরীর ফুপা আজির উদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরী তার ফুপু নাজমা বেগমের ঘরে দর্জির কাজ শিখতে যায়। গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নাজমার স্বামী আজির উদ্দিন ওই কিশোরীকে অন্য একটি ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন তার স্ত্রী নাজমা। মেয়েকে বাড়িতে আনতে নাজমার বাড়িতে যান কিশোরীর মা। তখন তারা তাকে ঘরে প্রবেশ করতে বাধা দেন এবং কিশোরীকে আটকে রাখেন। একপর্যায়ে গ্রামের লোকজন নিয়ে গিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন তিনি। এ ঘটনায় শুক্রবার (১৬ অক্টোবর) রাতে ভিকটিমের মা বাদী হয়ে নাজমা ও তার স্বামী আজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলাযর পর নবীগঞ্জ থানার এসআই কামাল আহমেদসহ একদল পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
5 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
4 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
3 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
7 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
2 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত