editor

প্রকাশিত: 11:20 AM, September 9, 2020

নিখোঁজের ৩ দিনপর নকলায় নারীর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিনপর নকলায় নারীর মরদেহ উদ্ধার

4

শেরপুর জেলার নকলা উপজেলায় নিখোঁজের তিন দিনপর ডোবা থেকে কহিনূর বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

7

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

4

মৃত কহিনূর উপজেলার টালকী ইউনিয়নের চরকামানীপাড় গ্রামের কৃষক দুলু মিয়ার স্ত্রী। তিনি পাশ্ববর্তী এলাকা সাইলামপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে ও ৪ সন্তানের জননী।

স্থানীয়রা জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে কহিনূর নিখোঁজ হন। পরে অনেক জায়গায় খোঁজ করেও তাকে কোথাও পাওয়া যাচ্ছিলো না। বুধবার বেলা ১১টার দিকে কহিনূরের ছোট ছেলে সোহান মিয়া তাদের বাড়ির কাছে চরকামানীপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তা সংলগ্ন একটি ডোবায় তার মায়ের পড়নের কাপড়ের অংশ দেখে বাড়ির লোকদের জানায়। পরে স্থানীয়রা কহিনূরের মরদেহ হতে পারে ভেবে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নকলা থানায় নিয়ে যান। এদিকে, নিখোঁজ স্ত্রীর মরদেহের সন্ধান পাওয়ার সংবাদ পেয়ে স্বামী দুলু মিয়া (৫০) পলাতক রয়েছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ বাংলানিউজকে জানান, মৃতের দুই ছেলে সুজন (১৬) ও সোহানকে (১৪) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে স্ত্রী কহিনূরকে হত্যা করে ডোবায় ফেলে স্বামী দুলু পালিয়ে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পিডিবি বয়েজের ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

1 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

আম্বরখানা গার্লস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে পূজা রাণী দে বর্ষা

8 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। সে

তিন খুনের নেপথ্যে কী ?

তিন খুনের নেপথ্যে কী ?

8 ‎‎একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

শাহপরাণে অধরাই রয়ে গেছেন চিহ্নিত ভূমিখেকো ‘ডেভিল’ আমিনুর

6 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

হরিপুর সীমান্ত দিয়ে কোটি কোটি টাকার চোরাচালান

1 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। 1 স্থানীয় সচেতন মহল

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

দক্ষিণ সুরমায় ট্রেন থেকে তেল চুরির মূলহোতা শামীম

7 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

কোম্পানীগঞ্জে ক্ষমতার পালাবদলেও অধরা ‘বালু ও পাথরখেকো’ জিন্নাহ

8 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 8 একাধিক মামলার

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

সিলেটে জাল ওকশন পেপারে চোরাচালানের সিন্ডিকেটের মূলহোতা তরিকুল

2 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান

1
8