editor
প্রকাশিত: 7:12 PM, January 4, 2025
দেশের প্রতিটি সাধারণ নাগরিক ও প্রবাসীরা যাতে দেশের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন এই দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনুস বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’।
‘সিলটি পাঞ্চালিত’ এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ চৌধুরী গত ১৯ ডিসেম্বর লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি সনিয়া মুন্নীর হাতে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের আইন খুবই জটিল। বিভাগীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলো যাতে সহজে নিবন্ধন করতে পারেন এ জন্য আইন সহজী করা খুবই জরুরী। যা নাগরিকদের অধিকার। ভারত ও ইংল্যান্ডসহ বিশ্বের অনেক দেশে আঞ্চলিক রাজনৈতিক দল আছে, যা স্থানীয়ভাবে নিবন্ধিত হয়। প্রবাসীরা সংকটের সময় কঠোর পরিশ্রম করে দেশে বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন। এই বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বার্থে অনেককে বিদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট নিতে হয়। সেই সাথে বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট থাকে যা অথাৎ দ্বৈত নাগরিক হিসেবে স্বীকৃত। কিন্তু বাংলাদেশের আইন অনুসারে দ্বৈত নাগরিকত্ব থাকলে বাংলাদেশের জাতীয় সংসদে অংশগ্রহণ করতে পারেন না, এ আইন বৈষম্যমূলক। স্মারকলিপেতে এ আইন বাতিলের দাবী জানানো হয়।
স্মারকলিপিতে আরো বলা হয়, দেশের প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার আছে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার । বাংলাদেশের সংবিধান এ অধিকার দিয়েছে। অথচ নির্বাচনী আইন অনুসারে স্বতন্ত্র প্রাথী হতে হলে নির্বাচনী এলাকার মোট ভোটারের ১% সমর্থন লাগে, যা বাংলাদেশের সংবিধান বিরোধী। এ আইন অবিলম্বে বাতিল করে নির্বাচন প্রতিযোগিতামূলক করার দাবি জানানো হয়।
এছাড়া স্মারকলিপিতে প্রবাসীদের ভোটার ও প্রার্থী হওয়ার এবং ভোট প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অনুরূপ স্মারকলিপি বাংলাদেশের আইন উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ড. আলী রিয়াজের কাছে ৩রা জানুয়ারি ইমেইলে প্রেরণ করেন সংগঠনের প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
7 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার
8 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 3 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’
7 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার
1 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে
8 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত