editor
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
অনলাইন ডেস্ক
পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৭তম স্প্যান ‘২-সি’। সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টায় ৯ ও ১০নং পিয়ারের ওপর বসানো হয় এই স্প্যানটি। ৩৭তম স্প্যান বসার মধ্য দিয়ে দৃশ্যমান এখন সাড়ে ৫ কিলোমিটারের বেশি সেতু। বাকি থাকা ৪টি স্প্যানের মধ্যে ২টি যোগ হবে ডিসেম্বরের মধ্যেই।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আবদুল কাদের এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৯টায় স্প্যানটি বসানোর কার্যক্রম শুরু হয়েছে। বেলা ১০টা ৪০ মিনিটে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩৭তম স্প্যানটি নিয়ে নির্ধারিত পিয়ারে উদ্দেশ্যে রওনা হয়। বেলা ১১টা ২০ মিনিটের দিকে পিয়ারের কাছে পৌঁছে। এরপর পজিশন অনুযায়ী নোঙর করে ধীরে ধীরে স্প্যানটি পিয়ারের ওপর ভূমিকম্প সহনশীল বিয়ারিং এর উপর বসানো হয়। পুরো কাজ শেষ করতে সময় লাগে আরো সাড়ে তিন ঘণ্টার অধিক সময়। পরে বেলা ২টা ৪৫ মিনিটে স্প্যানটি বসানো সম্পূর্ণ হয়। নতুন স্প্যানটি যোগ হওয়ার মাধ্যমে মাওয়া প্রান্তেও এখন টানা দৃশ্যমান প্রায় সোয়া ১ কিলোমিটার সেতু।
জানা গেছে, পদ্মা সেতুতে বাকি ৪টি স্প্যানের মধ্যে ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর পিলারে ৩৮তম স্প্যান (১-এ), ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর পিলারে ৩৯তম স্প্যান (২-ডি), ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারে ৪০তম স্প্যান (২-ই) ও ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১ নম্বর স্প্যান (২-এফ) বসবে ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর। তবে আবহাওয়ার ওপর ভিত্তি করে এ শিডিউল দু-একদিন আগে পরেও হতে পারে।
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
5 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
7 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
8 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
4 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
1 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
5 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
4 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন