editor
প্রকাশিত: 9:16 AM, October 3, 2020
দৈনিক সিলেটের সময়:-
বরইকান্দি সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে গতকাল শুক্রবার জুম’আর নামাজ শেষে বরইকান্দি ছয়ফুর রহমান ছাত্রাবাসে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তরুণ চিকিৎসক ও সংগঠক ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
প্রধান অতিথির অতিথির বক্তব্যে ডা. শিপলু বলেন, গাছ আল্লাহ প্রদত্ত এক বিশেষ নিয়ামত, আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের নানামুখী অবদান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বৃক্ষ রোপনের উপর জোর দিয়েছেন। তাই প্রকৃতির প্রয়োজনে আমাদের সকলকে গাছ লাগানোর প্রতি মনোযোগী ও যত্নবান হতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহ্বায়ক নুরুল ইসলাম, দক্ষিণ সুরমা থানা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল আহমদ, সংগঠনের সভাপতি ছাত্রনেতা শামীম আহমদ, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ সোহাগ, সহ-সভাপতি সোহানুর রহমান টিপু, ২৫ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সাগর আহমদ, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
3 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে