editor
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
ডেস্ক রিপোর্ট :
সুনামগঞ্জের দোয়ারা বাজারের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় এক তরুণীকে আটক করেছে বিজিবি, যিনি বাংলাদেশে তার প্রেমিকের বাড়ি এসেছেন। গতকাল বুধবার দুপুরে মঞ্জুরা বেগম (২০) নামের ওই তরুণীকে আটক করা হয়। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
আটক মঞ্জুরা বেগম ভারতের আসাম প্রদেশের কামরুক জেলার চাংসারি থানার টাপার পাথার গ্রামের মুগুর আলির মেয়ে। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে মোহাম্মদ নাজির আলম বলেন, গত পাঁচ বছর আগে একটি মামলার আসামি দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুস সাত্তার (২৭) পালিয়ে ভারতের আসামে চলে যায়। সেখানে সাত্তারের সঙ্গে মঞ্জুরার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সাত্তার দেশে ফিরে এলেও মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যোগাযোগ ছিল। এর কিছুদিন পর সাত্তার বাহরাইন চলে যায়। সম্প্রতি মঞ্জুরার বিয়ের জন্য প্রায় বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসতে থাকলে তিনি সাত্তারকে বিষয়টি জানায়। সাত্তার মঞ্জুরাকে বাংলাদেশে বাড়িতে আসার ঠিকানা দেন। সে অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশে চলে আসেন মঞ্জুরা। পরে সাত্তারের ছোট ভাই ইমরান সীমান্ত এলাকা থেকে তাকে নিয়ে বাড়ি নিয়ে যান, বলেন ওসি।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, মঞ্জুরা বেগমের সম্মতিক্রমে মোবাইল ফোনে বাহরাইনে অবস্থানরত সাত্তারের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু বিনা পাসপোর্টে সীমান্ত দিয়ে প্রবেশ করার খবর পেয়ে বিজিবির একটি দল মঞ্জুরাকে আটক করে।
বিনা পাসপোর্ট ও অনুমতি ছাড়া অবৈধভাবে প্রবেশ করায় বিজিবি মঞ্জুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে বলেও জানান মোহাম্মদ নাজির আলম।
1 ওসমানীনগর প্রতিনিধি: 5 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
7 স্টাফ রিপোর্টার: 5 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
4 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 7 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
2 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
8 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ