editor
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
ফ্রান্সে সরকারি সহযোগিতায় বহুল সমালোচিত ম্যাগাজিন শার্লি এব্দো কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর কার্টুন প্রচারের প্রতিবাদে গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার(২৮ অক্টোবর) বাদ জোহর ঢাকাদক্ষিণ জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকাদক্ষিণ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকাদক্ষিণ মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতমিম ও শায়খুল হাদিস ময়নুল ইসলাম খানের সভাপতিত্বে মুফতি খায়রুজ্জামানের সঞ্চালনায় পথ সভা অনুষ্টিত হয়।
সভায় বক্তব্য রাখেন, ঢাকাদক্ষিণ বাজার মসজিদেও ইমাম ও খতিব খায়রুল আমিন মাহমদি, মাওলানা আব্দুল হান্নান, মাওলান শেখ খালিদ সাইফুল্লাহ, মাওলানা খালেদ আহমদ ফারুকী, মাওলানা ও হাফিজ খলিলুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফ্রান্স সরকার যতই ষড়যন্ত্র করুক ইসলাম ও আল্লাহর রাসুলকে নিয়ে তার এ ষড়যন্ত্র আল্লাহর কৌশলের কাছে অতি নগন্য। এসব ষড়যন্ত্র দিয়ে কোন কিছু করতে পারবে না, আল্লাহ এক সময় তাদেরও ধ্বংস করে দিবেন। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ তায়ালা তাদের হেদায়াত দান করুন। শুধু তাই নয়, এই ঘটনায় ফ্রান্সকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড না করার ব্যপারে অঙ্গীকার করতে হবে। এজন্য বিশ্বের অন্যতম মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরকারকে ভূমিকা রাখতে হবে।
1 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
7 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
6 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
7 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে
8 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
6 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর