editor
প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
ডেস্ক রিপোর্ট :-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, টানা পাঁচ মাস বন্ধের পর দলের সাংগঠনিক কার্যক্রম শুরু মানে এটা জাতীয় কাউন্সিলের অংশ। দেশব্যাপী প্রতিটা জেলা, উপজেলা বা থানার যতটা ইউনিট আছে সেগুলো কাউন্সিলে পূর্বেই সম্পন্ন করতে হয়। সেই কাজটা শুরু হয়েছে। বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশের পরিস্থিতি কখন কাউন্সিল করার সুযোগ সৃষ্টি হবে সেজন্য অপেক্ষা করতে হবে। একটা সময় কাউন্সিল হবে।
সোমবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী তরুণ দলের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এর একটা কাউন্সিল ভার্চুয়াল বা অনলাইনে হয় না। কাউন্সিল মানে হলো ব্যাপক। প্রায় চার হাজারের মতো কাউন্সিলর আছে। তারপরে ডেলিগেইট। কাউন্সিলে লক্ষ লক্ষ লোক সমবেত হয়। সব কিছু বিবেচনায় রাখতে হবে।
করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি তুলে ধরে বিএনপির স্থাযী কমিটির সদস্য বলেন, কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মানা এবং মানুষের জীবনে যে ঝুঁকি সব কিছু মোকাবিলার ক্ষেত্রে কতগুলো নিয়ম মেনে চলতে হয় প্রত্যেকে প্রত্যেকের স্বার্থে। আমি নিয়ম মানছি শুধু আমার স্বার্থে না, আরেকজনেরও স্বার্থে। এখন যে স্বাস্থ্যবিধি আছে সেখানে সাংগঠনিক কার্যক্রম জোরেশোরে করার সুযোগ কম। তারপরেও কাজ শুরু করেছি।
তিনি বলেন, কাউন্সিল দলের সাংগঠনিক প্রক্রিয়ার একটা অংশ, এটা গঠনতন্ত্রেও নিয়ম আছে। গঠনতন্ত্র তো দলের জন্য, জীবনের জন্যই। সে কারণে আমাদের কাউন্সিলটা যে সময় হওয়ার কথা সে সময়ে হয় নাই। ভবিষ্যতে হবে।
সংগঠনটির আহবায়ক সাঈদ আহমেদ আসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। পরে তার আত্মা মাগফেরাত কামনা করে মোনাজাতও করা হয়।
1 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
4 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
2 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
1 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও
5 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।
7 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়