editor

প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০

বিএনপি উপনির্বাচনের আগেই ভরাডুবির আশঙ্কা করছে : সেতুমন্ত্রী

বিএনপি উপনির্বাচনের আগেই ভরাডুবির আশঙ্কা করছে : সেতুমন্ত্রী

4

বিএনপির রাজনৈতিক সব কৌশল এখন জনগণের কাছে ভোঁতা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার ঢাকা-টাঙ্গাইল-হাটিকামরুল-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পণ্যবাহী যানবাহনের চালকদের জন্য বহুমুখী সুবিধা সম্পন্ন বিশ্রামাগার নির্মাণের শুভ সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

7

সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকার একটি গণতান্ত্রিক সরকার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল বিধায় যেকোনো দলের গণতন্ত্র চর্চা, রীতিনীতিকে সম্মান করে।

তিনি বলেন, সরকার শ্রদ্ধা করে বিরুদ্ধমত আর তাই বিএনপিসহ বিরোধী দলগুলো প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদাগার করে যাচ্ছে, করছে মিথ্যাচার। অবাধ মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই বিরোধীদলগুলো সরকারের সমালোচনা করতে পারছে। আর গণমাধ্যম স্বাধীন বলেই তারা প্রচার ও প্রকাশ করতে পারছে।

কাদের বলেন, দিবারাত্র সমালোচনা করেও বিএনপি নেতারা দেশে গণতন্ত্র নেই বলে যে অভিযোগ করেন, তা তাদের নিজেদের অভিযোগের অসারতা প্রমাণ করে। বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্ধ সমালোচনা ও মিথ্যাচারের জন্য তাদের কোনো নেতাকে শাস্তি দেয়া হয়েছে তা তারাই বলুক?

3

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার পরমত সহিষ্ণুতা আছে বলেই বিএনপি নেতারা অবিরাম মিথ্যাচারের ঢোল বাজিয়ে যেতে পারছেন।

3

সরকারের মদদে নাকি সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে বিএনপি নেতাদের এই অভিযোগের জবাবে তিনি বলেন, বিএনপির কমিটি গঠনের পর তাদের অফিসে আগুন দিয়েছে কে? নিজেরা মারামারি করে নিজেদের হাত ভাঙছে, মনোনয়ন নিয়ে চালাচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, এসবতো তাদের নিজেদের সৃষ্ট।

সরকার যেকোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নিজদলের কেউ অপরাধ করলে শান্তি প্রদানের সাহস একমাত্র শেখ হাসিনাই রাখেন।

তিনি বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িক উগ্রতা অনিয়ম দুর্নীতি এবং সামাজিক অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান ইতোমধ্যে জাতির কাছে স্পষ্ট, মদদতো নয়ই। শেখ হাসিনা অপরাধীদের আতংকে পরিণত হয়েছে, দলীয় পরিচয়ও তাঁর কাছে ঢাল হতে পারেনি বলে জানান কাদের।

সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করেন, মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম। বিএনপি নেতারা উপ-নির্বাচনে আগে থেকেই ভরাডুবির আশঙ্কা করছেন, জনগণের কাছে তারা কি বলে ভোট চাইবে? তাদের ঝোলায় ইতিবাচক কিছু নেই, তাই বিএনপি বরাবরের মতো মিথ্যা অভিযোগের তীর ছুঁড়তে শুরু করছে।

তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতার উৎস জনগণ এবং জনআস্থা। আওয়ামী লীগ জনগণকে কখনো শত্রু মনে করে না, এমনকি বিএনপিকেও শত্রু ভাবে না বরং রাজনৈতিক প্রতিপক্ষ মনে করেন।

4

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রয়াসে দেশের সড়ক হবে নিরাপদ। উন্নয়ন বান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার, এ লক্ষ্যে আইনগত কাঠামো শক্তিশালী করনের অংশ হিসেবে সরকার সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন শুরু করছে।

Sharing is caring!


আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ সংবাদ

নাট্যমঞ্চ সিলেট এর তিন যুগে পদার্পণে আগুণের পরশমণি

নাট্যমঞ্চ সিলেট এর তিন যুগে পদার্পণে আগুণের পরশমণি

2 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মিলন মিয়া

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী মিলন মিয়া

6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন

1 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা আতাউর রহমান

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি নেতা আতাউর রহমান

3 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিকে রূপান্তর করা খন্দকার মুক্তাদিরের স্বপ্ন

6 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বৃহত্তর সুবিদবাজার এলাকা জাতীয়তাবাদী পরিবার ইউনিটের দোয়া মাহফিল

8 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপি নেতা আব্দুল হান্নান

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন বিএনপি নেতা আব্দুল হান্নান

8 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা বখতিয়ার আহমদ ইমরান

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা বখতিয়ার আহমদ ইমরান

2 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া

1
5