editor

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০২৬

বিতর্ক মানে ঝগড়া নয়, যুক্তির সৌন্দর্য: অধ্যক্ষ মো. ফয়জুল হক

স্কলার্সহোমে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বিতর্ক মানে ঝগড়া নয়, যুক্তির সৌন্দর্য: অধ্যক্ষ মো. ফয়জুল হক

4

স্কলার্সহোম মেজরটিল কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ‘বিতর্ক মানে ঝগড়া নয়, বিতর্ক মানে যুক্তির সৌন্দর্য। একজন প্রকৃত বিতার্কিক কখনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং সুস্পষ্ট যুক্তি, নির্ভুল তথ্য ও গভীর বিশ্লেষণের মাধ্যমে নিজের বক্তব্য উপস্থাপন করে।’

8

বুধবার (৮ এপ্রিল ২০২৬) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে সিলেটের অন্যতম বিদ্যাপীঠ স্কলার্সহোম মেজরটিলা কলেজ আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যক্ষ মো. ফয়জুল হক আরও বলেন, বিতর্ক আমাদের চিন্তাশক্তিকে শাণিত করে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখায়। জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে বিতর্কচর্চার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের কেবল প্রতিযোগিতার জন্য নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস অর্জনের জন্য নিয়মিত বিতর্কচর্চার আহ্বান জানান।

2

সকাল ৯টায় প্রধান অতিথির উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়। প্রতিযোগিতাটি মোট তিনটি ক্যাটাগরিতে (জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র) বিভক্ত ছিল। প্রতিটি ক্যাটাগরিতে বিতার্কিকরা নির্ধারিত বিষয়ের ওপর তাদের ক্ষুরধার যুক্তি উপস্থাপন ও তথ্যবহুল যুক্তিখণ্ডনে অংশগ্রহণ করেন।

5

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব। পর্যালোচক হিসেবে ছিলেন প্রভাষক মাহবুবুর রহমান এবং সংকলক ছিলেন প্রভাষক আমিনুল হক। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক সাগর আহমেদ, পিয়াব্রত কৈরী এবং সিনথি চৌধুরী। পুরো অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মীর হোসাইন সরকার।

2

দিনভর যুক্তি-পাল্টা যুক্তির লড়াই শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিটি ক্যাটাগরি থেকে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা শেষে এক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

7 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

4 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

4 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

7 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

2 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
4