editor
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা ও হেড-নেক বিশেষজ্ঞ লেজার সার্জন ডা. নূরুল হুদা নাঈম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজেএল ইএনটি সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ও এনজেএল ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট রেজাউল করিম তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনেস্থেসিয়া বিশেষজ্ঞ ডা. রুবেল আহমেদ, ভয়েস অব সিলেটের সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইউএসএ)-এর পরামর্শদাতা রিফাত আরা রিফা, ডা. মাজেদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন এনজেএল-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় ডা. নূরুল হুদা নাঈম বলেন, কণ্ঠ আমাদের অনুভূতির অন্যতম প্রধান মাধ্যম। এর সঠিক যত্ন, পরিচর্যা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে কণ্ঠস্বরের সুস্থতা বজায় রাখা সম্ভব। আমাদের কণ্ঠ একটি মহান নিয়ামত এর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। তিনি আরও বলেন, কণ্ঠস্বরের যেকোনো সমস্যা দুই সপ্তাহের বেশী হলে অবহেলা না করে দ্রুত একজন ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সচেতনতা বৃদ্ধি এবং সঠিক অভ্যাস গড়ে তুললেই কণ্ঠস্বর সুস্থ রাখা সম্ভব।
অনুষ্ঠান শেষে কণ্ঠস্বরের সঠিক ব্যবহার ও যত্ন সম্পর্কে উপস্থিতদের মধ্যে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
8 স্টাফ রিপোর্টার: 6 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
8 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
7 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ
5 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট