editor

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

বিশ্ব ভোক্তা-অধিকার দিবসে ক্যাব সিলেটের প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত

1

বিশ্ব ভোক্তা-অধিকার দিবস-২০২৬ উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীর কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

5

রবিবার (১৫ মার্চ) বেলা ১২টায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

2

কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিভাগীয় জেলা শাখার সহ-সভাপতি ডা. আব্দুর রকিব, সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট অব: আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো: দুলাল হোসেন, নির্বাহী সদস্য ইনামুল করিম চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী অপু চৌধুরী, শিপন আহমদ, রিপন আহমদ, গণদাবী ফোরাম সদস্য মোর্শেদ আহমদ প্রমুখ।

8

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের পকেট কাটতে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। ভেজাল ও মানহীন পণ্যে বাজার সয়লাব হয়ে যাওয়ায় জনস্বাস্থ্য আজ হুমকির মুখে। ভোক্তা অধিকার নিশ্চিতে বাজার তদারকি আরও জোরদার করার দাবি জানান বক্তারা।

3

সভায় ক্যাবের পক্ষ থেকে জনস্বার্থে ৭ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, অসাধু মজুতদার ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ। মানহীন, ভেজাল ও অনিরাপদ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে কঠোর ব্যবস্থা। পণ্যের গায়ে সঠিক মূল্য, উৎপাদন ও মেয়াদের তথ্য স্পষ্ট রাখা নিশ্চিত করা। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সংশোধন করে আরও যুগোপযোগী করা। ই-কমার্স প্ল্যাটফর্মে বিক্রীত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল কমার্স নির্দেশিকা বাস্তবায়ন করা।

পরিশেষে বক্তারা একটি ন্যায়ভিত্তিক ও ভোক্তা-বান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে সরকার, ব্যবসায়ী ও সচেতন জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। সবশেষে একটি র‌্যালি নগরীর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

7 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

5 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

4 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

5 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

5 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 8 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

7 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত

5 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

6 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত

1
5