editor
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা হাজী মো: মখলিছুর রহমান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে আয়োজিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা হাজী মো: মখলিছুর রহমানকে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা ইউনিট কমান্ড পুনর্গঠন করা হয়েছে। মরহুম কমান্ডার মির্জা জামাল পাশার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা মছদ্দর আলীর সভাপতিত্বে এবং মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খাঁনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সিলেট বিভাগীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক মাহবুব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জকিগঞ্জ, বিয়ানীবাজার, সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং দক্ষিণ সুরমা উপজেলা ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা মরহুম কমান্ডার মির্জা জামাল পাশার দেশপ্রেম ও বীরত্বগাথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একইসাথে নব-মনোনীত আহবায়ককে জেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। নবনির্বাচিত আহবায়ক মখলিছুর রহমান তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
1 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
8 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি
3 বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা), সিলেট
4 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭
7 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪
1 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা
2 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন