editor

প্রকাশিত: 9:21 AM, October 3, 2020

বেরিয়ে আসছে নানা তথ্য কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট দেড় বছর থেকে নেই কর্মস্থলে বেতন নিচ্ছেন নিয়মিত

বেরিয়ে আসছে নানা তথ্য কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট দেড় বছর থেকে নেই কর্মস্থলে বেতন নিচ্ছেন নিয়মিত

6

কানাইঘাট প্রতিনিধি:-
সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে নানা ধরনের অনিয়ম দুর্নীতি এবং ভূয়া বিল-ভাউচার তৈরি করে বিভিন্ন খাতের টাকা আত্মসাত, কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলনের অনেক তথ্য বেরিয়ে আসছে।
অনুসন্ধানে জানা যায়, প্রায় দেড় বছরের অধিক সময় হাসপাতালে অনুপস্থিত থেকে ফার্মাসিস্ট পদে দায়িত্বে থাকা মুশাহিদ হাসপাতাল থেকে প্রতিমাসের বেতন-ভাতা মাসে ১দিন এসে টিপ-স্বাক্ষর দিয়ে অফিস সহকারি শামীম আহমদের যোগসাজশে উত্তোলন করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, ফার্মাসিস্ট মুশাহিদ ট্রেজারি অফিসে নিজে উপস্থিত থেকে বেতন-বিল প্রস্তুত করে প্রতিমাসে প্রায় ৭৯ হাজার টাকা বেতন উত্তোলন করে থাকেন। আর সেই বেতনের একটি অংশ স্বাস্থ্যকমপ্লেক্সের অফিস সহকারি শামীম আহমদকে দিয়ে কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন মুশাহিদ। জানা যায়, ফার্মাসিস্ট মুশাহিদের বাড়ি কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউপির বাউরভাগ গ্রামে, তিনি ২০১৭ সালের শেষের দিকে ছুটি নিয়ে হজ¦ পালন করেন। হজ¦ পালন করে কয়েকমাস হাসপাতালে দায়িত্ব পালন করলেও দেড় বছর থেকে একেবারে অনুপস্থিত রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। হাসপাতালের সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া হার্ডডিক্স যাচাই বাছাই-করলে ফার্মাসিষ্ট মুশাহিদ হাসপাতালে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন তা প্রমাণিত হবে বলে জানিয়েছেন অনেকে।
সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদ ও অফিস সহকারী শামীম আহমদ দীর্ঘদিন ধরে নানা ধরনের অসৎপন্থা অবলম্বন করে হাসপাতালে বিভিন্ন খাতের টাকা ভূয়া বিল-ভাউচার করে তাদের যৌথ স্বাক্ষর দিয়ে উত্তোলন সহ হাসপাতালের অভ্যন্তরে অনিয়ম দুর্নীতি সহ ফার্মাসিস্ট মুশাহিদ অনুপস্থিত থেকে বেতন ভাতা নিচ্ছেন এমন অভিযোগ অনেকে সরকারের বিভিন্ন দপ্তরে দিয়েছেন। এসব অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় ফার্মাসিস্ট মুশাহিদ কয়েকদিন পূর্বে চাকুরী থেকে অবসর (এলপিআর) গ্রহণের আবেদন হাসপাতালের অফিস সহকারি শামীম আহমদের নিকট দাখিল করেন। সীল-স্বাক্ষরহীন আবেদনটি স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে থাকলে ফার্মাসিস্ট মুশাহিদ দাবী করেছেন তিনি মাস দিন থেকে অবসরে আছেন।
কবে এবং কোন তারিখে আবেদন করেছেন এ ব্যাপারে মুশাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দিন-তারিখ আমার মনে নেই, হাসপাতালের কর্তৃপক্ষ আছেন তারা সব-বিষয়ে জানেন। দেড় বছর থেকে কর্মস্থলে অনুপস্থিত থেকে কিভাবে বেতন-ভাতা নিচ্ছেন জানতে চাইলে কোন ধরনের সদোত্তর না দিয়ে ফোন কেটে দেন মুশাহিদ।
হাসপাতালের অফিস সহকারি শামীম আহমদের কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ফার্মাসিস্ট মুশাহিদ চাকুরী থেকে অবসর গ্রহণের একটি আবেদন দিয়েছেন সেটি কোন কার্যকর হয়নি। হাসপাতালে অনুপস্থিত থেকে কিভাবে বেতন ভাতা নিচ্ছেন জানতে চাইলে শামীম বলেন আপনারা এ ব্যাপারে টিএইচও স্যারের কাছে জানতে পারবেন। ফার্মাসিস্ট বেতনের একটি অংশ আপনাকে দিচ্ছে জানতে চাইলে শামীম তা অস্বীকার করেন।
হাসপাতালের টিএইচও ডাঃ শেখ শরফ উদ্দিন নাহিদের সাথে ফার্মাসিস্ট মুশাহিদ আলী দেড় বছর থেকে অনুপস্থিত থেকে কিবাবে বেতন ভাতা উত্তোলন করছেন জানতে চাইলে তিনি বলেন আমাকে লিখিত অভিযোগ দেন বলে ফোন কেটে দেন।
সচেতন মহল হাসপাতালের অভ্যন্তরে সীমাহীন অনিয়ম-দুর্নীতি, বিভিন্ন খাতের টাকা আত্মসাত, কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলন সহ অন্যান্য অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক তদন্তের জোর দাবী জানিয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

7 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

1 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

2 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
6