editor
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২০
‘পেঁয়াজ রপ্তানি বন্ধের আগে অন্তত এক মাসের নোটিশ দিতে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় বাংলাদেশ।’
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় আমরা তুরস্ক, ইজিপ্ট, চায়না ও মিয়ানমার থেকে তা আমদানি করছি। তবে, আমদানি করা পেঁয়াজ চট্টগ্রাম বন্দর পর্যন্ত আনতে খরচ হয় প্রতিকেজি ৪৫ টাকা। পরে সেটা ৬০ থেকে ৬৫ টাকার নিচে খুচরা বাজারে বিক্রি করা যাবে না। আমার ধারণা, আগামীবছর পর্যন্ত পেঁয়াজ ৫৫ টাকা কেজির নিচে দাম হবে না বলেও জানান তিনি।
আলুর মূল্যবৃ্দ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে আলুর দাম কিছুটা কমে এসেছে। আগামী দু-তিন দিনের মধ্যে আলুর সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে।
4 ওসমানীনগর প্রতিনিধি: 3 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
1 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
8 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
3 ইকবাল বাহার, কানাইঘাট: 7 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
4 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
6 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শাল্লা উপজেলাবাসী তথা মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন শাল্লা উপজেলা শ্রমিক দলের সাধারণ