editor

প্রকাশিত: 9:08 AM, October 1, 2020

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আফরোজ বখত্ স্বরণে শোক সভা

ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ আফরোজ বখত্ স্বরণে শোক সভা

7

হবিগঞ্জ প্রতিনিধি:-
ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হবিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত স্বরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শহরের স্টাফ কোয়াটারস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর ও কমাড্যান্ট মানিক চৌধুরী পাঠাগারের আয়োজনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলায়াত ও গীতা পাঠের মাধ্যমে শোক সভাটি শুরু হয়। সভায় জাতীয় সংগীত ও সৈয়দ আফরোজ বখত স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর প্রয়াত ভাষা সৈনিক সৈয়দ আফরোজ বখত অ্যাডভোকেট এর জীবন বৃত্তান্ত পাঠ করেন জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হান্নান চৌধুরী। পরিবারের পক্ষে বক্তব্য প্রদান করেন সৈয়দ আফরোজ বখতের পুত্র এডভোকেট সৈয়দ সামায়ুন বখত। এছাড়াও শোক সভায় মুক্তিযুদ্ধের অন্যতম এ সংগঠক ও ভাষা সৈনিকের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন সাবেক সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ শোক সভায় অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত স্বরণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বৃতিচারণ করেন বাংলাদেশের অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য্য, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবি তবারক হোসেন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক মোস্তফা কামাল। প্রবীণ আইনজীবি ইসমাঈল হোসেন, প্রফেসর নিখিল ভট্রাচার্য, এ্যাডভোকেট ঈমান আলী, হবিগঞ্জ হিন্দু বৈদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক স্বরাজ রঞ্জণ বিশ্বাস, জেলা ন্যাপ সভাপতি এ্যাডভোকেট স্বদেশ রঞ্জন বিশ্বাস, জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি কমরেড হাবিবুর রহমান, ইসকন এর সেবায়েত উদয় গৌর ব্রহ্মচারী, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, গণতান্ত্রিক আইনজীবি সমিতির এ্যাডভোকেট মুরলীধর দাস, জেলা ন্যাপের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোঃ রফিক আলী, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রফিক, জেলা সন্তান কমান্ডের সভাপতি গউছ উদ্দিন, হবিগঞ্জ রায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট এ্যাডভোকেট বজলুর রহমান, সাম্যবাদী দলের মোঃ আব্দুল কদ্দুছ, এ্যাডভোকেট মুখলিছুর রহমান, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পিযুষ চক্রবর্তী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খান, বাহুবল মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শামীমুর রহমান, হৃদয়, ইমরুল, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট জাহেদুর রহমান জাহেদ, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মাহাবুবুর রহমান সানি, সাংবাদিক তারেক হাবিব প্রমুখ। এ ছাড়াও শোক সভায় ভাষা আন্দোলণ ও সৈয়দ আফরোজ বখত জিবন নিয়ে আলোক চিত্র প্রদর্শন করা হয়। পরে সভাপতি সাবেক অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ চৌধুরীর সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সম্পাি উল্লেখ্য, অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত ১৯৩৫ সালের ৩১ মার্চ বানিয়াচং উপজেলার করচা গ্রামের সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সৈয়দ খুরশেদ আলী ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক। তিনি প্রাইমারিতে লেখাপড়া করেন মথুরাপুর প্রাথমিক বিদ্যালয়ে। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫২ সালে ম্যাট্রিক পাস করেন। পরে সরকারি বৃন্দাবন কলেজে ভর্তি হয়ে বামপন্থী ছাত্ররাজনীতিতে জড়িয়ে যান। ১৯৫৩ সালে এইচএসসি পাস করার পর সেখানেই স্নাতক শ্রেণিতে ভর্তি হন। ১৯৫৫-১৯৫৬ সেশনে কলেজের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ১৯৫৮ সালে বিএ পাস করেন। ১৯৬৫ সালে ঢাকা সিটি ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৬৭ সালে তিনি ন্যাপের (ওয়ালি-মোজাফফর) হবিগঞ্জ মহকুমার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি ভারতের ত্রিপুরায় গিয়ে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ কোষাধ্যক্ষ জালালের দাপট

8 সিলেটের জৈন্তাপুর সীমান্তে রাজনৈতিক প্রভাব ও সীমান্তকেন্দ্রিক যোগাযোগকে কাজে লাগিয়ে একাধিক গুরুতর কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের

আবুর কাবুতে পরিবহন সেক্টর

আবুর কাবুতে পরিবহন সেক্টর

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন পরিবহন শ্রমিক নেতা আবু সরকার। পরিবহন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

কোম্পানীগঞ্জ-ছাতকে নদীখেকো মোহাম্মদ আলী জিন্নার তাণ্ডব

8 সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নদ-নদী (ধলাই, চেলা, পিয়াইন ও শাখা নদী) থেকে অবৈধ ও অপরিকল্পিতভাবে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

চা বাগানের জমি জবরদখলের অভিযোগ লায়েকের বিরুদ্ধে

7 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা বাগানের মধ্যবর্তী সীমানা এলাকায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে জমি জবরদখলের অপচেষ্টার

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’র সদস্য হুমায়ুন কবির

2 দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, এলপিজি আমদানি এবং গ্যাস পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত করতে ৯ সদস্যের ‘জ্বালানি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটি’

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন

2 ‎সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামি ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎‎ বুধবার (১২ আগস্ট)

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

বিকাশ মোবাইল ব্যাংকিংয়ে প্রতারণা রোধে এসএমপি কমিশনারের হস্তক্ষেপ চায় ব্যবসায়ী সংগঠন

2 সিলেট নগরীর নয়াসড়ক এলাকার বিভিন্ন শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানে ‘বিকাশ’ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎকারী চক্রের বিরুদ্ধে

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সভা শুক্রবার

3 পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ বাংলা উদযাপন উপলক্ষে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ ১৪৩২ বাংলার উদ্যোগে আগামী শুক্রবার

1
3