editor

প্রকাশিত: 4:33 PM, September 23, 2020

মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা: তদন্তে সিআইডি

মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণার মামলা: তদন্তে সিআইডি

6

নিজস্ব প্রতিবেদক:-

3

সিলেট নগরীর শামীমাবাদে অবস্থিত মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের সেই ‘আলোচিত’ অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলা তদন্ত করছে সিলেট জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সেই মামলার প্রথম শুনানির দিন ছিলো।

প্রথম শুনানির দিনে মামলার বাদি মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রউফকে জিজ্ঞাসাবাদ করেছে জেলা অপরাধ তদন্ত বিভাগ পুলিশ।

জানা গেছে, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিনের বিরুদ্ধে ওই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. মাহবুবুর রউফ বাদি হয়ে চলতি বছরের ২০ জুলাই সিলেট মহানগর দায়রা জজ আদালতে প্রতারণা ও জাল-জালিয়াতি মামলা দায়ের করেন। মামলা নং-৭১২ (কোতোয়ালি সি.আর)।

মামলায় উল্লেখ, মাহবুবুর রউফ জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধিমোতাবেক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে বৈধ প্রক্রিয়ায় ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী যােগদানের পর থেকে মাসিক বেতন-ভাতা ২২ হাজার টাকা পাওয়ার কথা থাকলেও অধ্যক্ষ গিয়াস উদ্দিনে ছলচাতুরির মাধ্যমে প্রভাষক মাহবুবুর রউফকে ২০১৭ সালের জুলাই মাস পর্যন্ত ৫ হাজার টাকা, পরবর্তী এক বছর (১২ মাস) ৭ হাজার ১ শ টাকা, এর পরবর্তী এক বছর (১২ মাস) ৮ হাজার ৮ শ টাকা এবং এরপর থেকে ১২ হাজার ১ শ টাকা করে প্রদান করে আসছেন।

7

এ নিয়ে বার বার মাহবুবুর রউফ অধ্যক্ষের কাছে বিধিমোতাবেক নায্য বেতন-ভাতা দাবি করলে অধ্যক্ষ গিয়াস উদ্দিন তাকে অনিয়মতান্ত্রিকভাবে দোষী সাব্যস্থ করে চাকরি থেকে বরখাস্ত করেন। পরবর্তীতে মাহবুবুর রউফ জাতীয় বিশ্ববিদ্যালয়ে করা এক আপিলের ভিত্তিতে পাওয়া চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বকেয়া বেতন-ভাতাসহ তিনি স্বপদে পুনর্বহাল হন।

3

পুনর্বহালের পরও মাহবুবুর রউফকে অধ্যক্ষ গিয়াস উদ্দিন বিধি অনুযায়ী বকেয়াসহ পূর্ণ বেতন-ভাতা প্রদান করছেন না বলে মামলায় উল্লেখ রয়েছে।

মামলায় আরও উল্লেখ, অধ্যক্ষ গিয়াস উদ্দিন নিয়োগের ভুয়া কাগজপত্র তৈরি করে ১/২/২০১৬ ইংরেজি তারিখে নিয়োগের পরিবর্তে মাহবুবুর রউফকে ৪/৭/২০১৫ ইংরেজি তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেখিয়েছেন।

বিষয়টি সুষ্ঠু তদন্তসাপেক্ষে ন্যায় বিচারের স্বার্থে অধ্যক্ষ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আদালতের প্রতি বিচারপ্রার্থী হয়েছেন প্রভাষক মাহবুবুর রউফ।

এদিকে, মাহবুবুর রউফের দায়ের করা মামলাটি বর্তমানে তদন্ত করছে সিলেট জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আবু বকর সিদ্দিকী দৈনিক সিলেটের সময়কে বলেন, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে প্রভাষক মাহবুবুর রউফের দায়েরকৃত প্রতারণা মামলাটি সিলেট জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত করছে । আজ (বুধবার) এ মামলার প্রথম শুনানি ছিলো। প্রথম পর্যায়ে বাদি ও সাক্ষীগণকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের সাপোর্টিং কাগজপত্র সংগ্রহ করা হবে। পরে আদালতের নির্দেশে বিবাদিকে আদালতে হাজিরের নোটিশ প্রদান করা হবে।

এক প্রশ্নের জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, অধ্যক্ষ দোষী সাব্যস্থ হলে ধারা অনুযায়ী ১০ বছরের কারাবাস হতে পারে। সর্বোপরি এটা আদালতের বিষয়। দোষের উপর নির্ভর করবে দোষীর শাস্তি। বিজ্ঞ আদালত শুধু কারাদণ্ড দিতে পারেন, অথবা শুধু অর্থদণ্ডও দিতে পারেন।

6

অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

6 রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। 7 সোমবার (১৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

1 ‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

2 জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

এক কাজের তিন কান্ডারি নতুন ছকে সিলেটের উন্নয়ন

5 একসময়ের যে কাজ একা সিলেট সিটি করপোরেশন (সিসিক) সামলাতো, এবার সেই এক কাজের তিন কান্ডারি। নগরের উন্নয়ন ও নাগরিক

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

ডিআইজি ও এসপির কাছে অভিযোগ দেওয়ার জেরে বাড়িতে আগুন, তালাবদ্ধ পরিবারকে উদ্ধার

6 হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশ কনস্টেবল মো. রাজু আলমের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার জেরে ভুক্তভোগী এক পরিবারের বসতঘরে

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

খাদিমনগরে জন্মনিবন্ধনে জালিয়াতি

6 সিলেট সদর উপজেলার ৩ নম্বর খাদিমনগর ইউনিয়ন পরিষদে ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ সংশোধনের এক গুরুতর অভিযোগ

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে ‘নরসিংদী সাজনা’র অসামাজিক কাজ ও মাদকের আস্তানা

4 সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ঘোষগাঁও (রাধাকোনা) এলাকার একটি প্রবাসী বসতবাড়িকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের

1
4