editor
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
নিজস্ব প্রতিনিধি
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের আলোচনা সভায় যোগ
দিতে সিলেটে আসছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের
সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত)
শাখাওয়াত হোসেন শফিক।
১১ নভেম্বর বুধবার বিমানযোগে সিলেটে পৌছেই তিনি হযরত শাহজালাল (রহ.) ও
শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। ঐ দিন দুপুর ২টায় দরগা গেইটস্থ
শহীদ সোলেমান হলে সিলেট মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয়
কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা (ময়মনসিংহ
বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম চৌধুরী নাদেল, বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সিলেট
মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ
সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট
নাসির উদ্দিন খান। এতে সভাপতিত্ব করবেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম
খান মুক্তি ও সঞ্চালনা করবেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক
মুশফিক জায়গীরদার।
উক্ত আলোচনা সভায় মহানগর যুবলীগের ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ
সম্পাদক ও মহানগর যুবলীগের সর্বস্তরের নেতাকর্মী এবং জেলা ও মহানগর
আওয়ামীলীগ সহ অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থেকে
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভাকে সফল ও স্বার্থক করার জন্য
আহবান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ
সম্পাদক মুশফিক জায়গীরদার। বিজ্ঞপ্তি
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
3 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
8 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
2 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
8 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার