admin

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

মাথা ন্যাড়া করে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল

মাথা ন্যাড়া করে শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল

7

ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে সুপারি চুরির অভিযোগে সাদিকুর রহমান (১০) নামে এক শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকা দুজনকে বুধবার আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।
আটককৃতরা হলো- সিলেটের বিশ্বনাথ উপজেলার নিয়ামতপুর পশ্চিমপাড়া গ্রামের আসাদ আলীর ছেলে আব্দুর রহমান (২৭) ও উপজেলার সৈয়দ মান্দারুকা গ্রামের গেদাব আলীর ছেলে নাঈম আহমদ (২২)। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সন্ধ্যার দিকে সৈয়দ মান্দারকা গ্রামের আব্দুস সোবানের ছেলে আব্দুল কাইয়ুয়ের বাড়ির সুপারি গাছ থেকে সুপারি চুরির অভিযোগে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে শিশু সাজিদুর রহমানকে আটক করে গৃহকর্তা। এ সময় শিশু সাজিদুরের হাত-পা রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়, একই সঙ্গে তার মাথা ন্যাড়া করে নির্যাতনকারীরা।
নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় দেশ-বিদেশে সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি ওসমানীনগর থানা পুলিশের নজরে পড়লে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া শিশু নির্যাতনের ঘটনায় ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

6 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

8 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

8 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

2 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

6 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

3 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
2