editor

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২১

মীরগঞ্জ পুনরায় বাস চলাচল ও ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

মীরগঞ্জ পুনরায় বাস চলাচল ও ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

7

নিজস্ব প্রতিবেদক :

3

গোলাপগঞ্জের মীরগঞ্জ থেকে সিলেট পর্যন্ত পুনরায় বাস চলাচল, মীরগঞ্জ থেকে ভাদেশ্বর মোকাম বাজার পর্যন্ত সিএনজি অটোরিকশার ভাড়া কমানো ও ফতেহপুর বাইপাস থেকে মীরগঞ্জ বাজার পর্যন্ত ভাঙা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

6

শুক্রবার (১৯ মার্চ) বাদ আসর উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে ভাদেশ্বর ও শরীফগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আলোকিত খাটকাই সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সদস্য, তরুণ সমাজ সেবক জাবেদুর রহমান রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল আহাদ, তরুণ সমাজসেবক আবু সুফিয়ান উজ্জ্বল, ইউপি সদস্য মনজ্জির আলী মনই, মীরগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার রানিক, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম আবুল, সাবেক কৃতি ফুটবলার এনামুল হক এনাম, জহির উদ্দিন, মিনহাজ উদ্দিন।

5

এসময় বক্তারা বলেন, এক সময় মীরগঞ্জ থেকে সিলেট পর্যন্ত বাস চলাচল করতো। যে কারণে সিলেটের সাথে মানুষের যাতায়াত অনেকটা সহজতর হতো। কিন্তু হঠাৎ একটা সিন্ডিকেটের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

অপরদিকে মীরগঞ্জ থেকে ভাদেশ্বর মোকাম বাজার পর্যন্ত সিএনজির ভাড়া ১০ টাকা ছিলো। সিএনজি অটোরিকশার চালকেরা যাত্রীদের না জানিয়ে ভাড়া বাড়িয়ে ১৫ টাকা করে দেয়। এতে করে যাত্রীদের মাঝে ভোগান্তির সৃষ্টি হয়। ভাড়া কমানোর বিষয়ে তাদেরকে বার বার অবগত করলেও তারা ভাড়া কমাতে চায় না।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন থেকে অজানা কারণে ফতেহপুর বাইপাস থেকে মীরগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা ভেঙে একেবারেই বেহাল দশা। যার কারণে মানুষের দুর্ভোগের শেষ নেই। বিভিন্ন দপ্তরে এ বিষয়ে আবেদন করেও কোন কাজ হচ্ছে না। বক্তারা হাজার-হাজার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে অতি তাড়াতাড়ি ভাঙা রাস্তা সংস্কারের জোর দাবি জানান।

8

এসময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, আমাদের ৩ দফা দাবি পূরণ না হলে আমরা কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। মানববন্ধনে ভাদেশ্বর ও শরীফগঞ্জ ইউনিয়নের কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

8 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

3 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

6 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

7 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

3 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

5 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

1 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
8