editor
প্রকাশিত: 11:19 AM, October 5, 2020
মুজিববর্ষকে ‘অবিস্মরণীয় ও চিরঅম্লান’ করে রাখতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সমানে আয়োজিত এক সমাবেশ থেকে তারা এ দাবি করেন।
সমাবেশে বক্তার বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতকরা ২৫ ভাগ ঈদ বোনাস দীর্ঘ ১৬ বছরেও পরিবর্তন হয়নি। এক হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং সামান্য বেতন নিয়ে করোনার এই দুঃসময়ে গৃহবন্দি শিক্ষক-কর্মচারীরা চরম অর্থকষ্টে দিনযাপন করছেন। তাই অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ঘোষণা করে জাতির পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার দাবি জানাচ্ছি।
তারা বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ হতো। অবিলম্বে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি, শিক্ষকদের জন্য বদলি ব্যবস্থা চালু, গ্রেড জটিলতা নিরসন, কলেজ শিক্ষকদের অনুপাত প্রথা বাতিলসহ মুজিববর্ষে এই শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ ঘোষণা এখন সময়ের দাবি।
বক্তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব আয় ফেরত নিয়ে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হলে সরকারের রাজস্বে তেমন কোন ঘাটতি হবে না। এ ছাড়া শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং এসডিজি-৪ বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই। আর শিক্ষা জাতীয়করণ করা হলে সবথেকে বেশি লাভবান হবে দরিদ্র জনগোষ্ঠী।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম রনি। এসময় বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
2 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
1 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
2 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
2 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
2 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি
1 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
8 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
5 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন