editor

প্রকাশিত: 5:39 PM, March 3, 2022

মুসলিম হ্যাল্প ইউকে’র অর্থায়নে মেটারনিটি হাসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন

মুসলিম হ্যাল্প ইউকে’র অর্থায়নে মেটারনিটি হাসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন

8

সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক সাহায্য সংস্থা মুসলিম হ্যাল্প ইউকে’র সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের সেবা দিতে এম.এইচ মাল্টিপারপাস সেন্টারে মেটারনিটি হাসপিটালের ৭ তলা বিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট-২ আসনের এমপি ও জনপ্রশাসন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন।

আলোচনা সভায় মুসলিম হ্যাল্প ইউকে’র প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুছ ছোবহান সভাপতির বক্তব্যে বলেন, ৪৫০ শত ভূমির উপর এম.এইচ মাল্টিপারপাস সেন্টার নির্মিত হবে। বর্তমানে মানুষের সেবা ও কল্যাণের লক্ষে মেটারনিটি হাসপিটালের কাজ শুরু হয়েছে। এখানে এতিমখানা, বৃদ্ধাশ্রম, চিকিৎসা কেন্দ্র, হাইস্কুল, হাফিজিয়া একাডেমি সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এতে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে জনকল্যাণমুল কাজের লক্ষে মেটারনিটি হসপিটাল নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছি। এ অঞ্চলের বঞ্চিত জনগোষ্ঠী তাঁদের মৈলিক অধিকার চিকিৎসাসেবা ফ্রিতে গ্রহণ করতে পারবেন।

চ্যারিটি কো-অর্ডিনেটর আকলাকুর রহমান পান্না ও বিশিষ্ট শিক্ষাবিদ মুজিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোকাব্বির খাঁন বলেন, প্রবাসীর সব সময় দেশের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ সর্বক্ষেত্রে ভূমিকা রাখছেন, তারই ধারাবাহিকতায় মেটারনিটি হসপিটাল নির্মাণ করছেন।

1

প্রবাসীদের মত ভালো মনের ভালো মানুষগুলো এভাবে মহতি কাজে এগিয়ে আসলে দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে মেটারনিটি হসপিটাল কার্যক্রমের মাধ্যমে উল্লেখ যৌগ্য ভূমিকা পালন করবে।

6

অনুষ্টানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডাঃ মোস্তাক আহমদ রুহেল, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রারাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল হক, বিশ্বনাথ পৌরসভার কমিশনার ফজর আলী, মুসলিম হ্যাল্প ইউকে’র বাংলাদেশ শাখার সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি ইউনুছ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজ্জমুল আলী রাজু, প্রকৌশলী ইমরান আহমদ।

5

উপস্থিত ছিলেন ইউপি মেম্বার এনামুল হক হিরা, সমাজকর্মী জুয়েল আহমেদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেটারনিটি হাসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ দারুল উলুম মাদানিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমির উদ্দিন।

3

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

5 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

7 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। 1 সিলেট মহানগর

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

1 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

8 আব্দুর রহমান: দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ, স্বর্ণালংকার,

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

4 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

8 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

7 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

1
7