editor

প্রকাশিত: 3:58 PM, October 28, 2020

মেডিকেলে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে!

মেডিকেলে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে!

6

আগামী জানুয়ারির (২০২১ সাল) শেষ সপ্তাহে কিম্বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেলে (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আয়োজনের কথা ভাবছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

আগের নিয়মেই একই দিন এবং একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে রাজধানীসহ সারাদেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নপত্র এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও ফলাফলে আরও ১০০ নম্বর অর্থাৎ (লিখিত এবং প্রাপ্ত নম্বর) ২০০ নম্বরের ভিত্তিতে জাতীয় মেধাতালিকার ভিত্তিতে ফলাফল তৈরি করা হবে।

বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেনের সভাপতিত্বে মেডিকেল কলেজের (২০২০-২১শিক্ষাবর্ষে) ভর্তি পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সভায় প্রাথমিকভাবে এসব সিদ্ধান্ত হয়।

8

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে বুধবার (২৮ অক্টোবর) সভায় জানুয়ারির শেষ সপ্তাহ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেডিকেলে ভর্তি পরীক্ষা গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে মেডিকেল ভর্তি বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নুরের সঙ্গে পরামর্শ ও সর্বোপরি করোনা পরিস্থিতির ওপর ভিত্তি করে নেয়া হবে বলে জানান তিনি।

6

বিশ্বব্যাপী মহামারি করোনার কারণে চলতি বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুসারে এসএসসির ফলাফলের ভিত্তিতে এবারে এইচএসসির ফল ডিসেম্বরে প্রকাশিত হবে।

7

বর্তমানে দেশে শতাধিক সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এরমধ্যে সরকারি ৩৬ ও বেসরকারি ৭০টি মেডিকেল কলেজ রয়েছে। এবারে এইচএসসি পরীক্ষা না হওয়ায় মেডিকেলে ভর্তি কীভাবে নেয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠে।

আজকের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সভায় প্রাথমিকভাবে আগের নিয়মেই পরীক্ষা নেয়া সিদ্ধান্ত হয়। প্রতিবছর অক্টোবর বা নভেম্বরে ভর্তি পরীক্ষা হলেও এবার ভর্তি নতুন বছরে অনুষ্ঠিত হবে।

4

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

এসএমপির সাথে বৈঠকে সিদ্ধান্ত : ‘রাত ৮টার পর দোকান খোলা রাখলে দায় নেবে না ব্যবসায়ী নেতৃবৃন্দ’

3 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

4 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

8 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

5 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

4 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

6 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

1
5