editor
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
ডেস্ক রিপোর্ট:-
কক্সবাজারের পেকুয়া উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে কিশোরী স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সালমা বেগম (১৭) নামের ওই কিশোরী। সে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী ছনখোলারজুম এলাকার আলমগীরের স্ত্রী।
সালমার মৃত্যুর পর চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ আলমগীরকে চমেক হাসপাতাল থেকে আটক করেছে। আলমগীর বারবাকিয়া ইউনিয়নের ছনখোলারজুম এলাকার জাফর আলমের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন মাস আগে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পন্ডিতপাড়া এলাকার বাদশাহর মেয়ে সালমা বেগমকে বিয়ে করেন আলমগীর। সালমা তার দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে তাকে যৌতুকের টাকার জন্য একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতন চালান আলমগীর।
গত শনিবার রাতে আলমগীর যৌতুকের টাকার জন্য লাঠি দিয়ে পিটিয়ে সালমা বেগমকে জখম করেন। ওই রাতেই তাকে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার ভোরে মারা যায় সালমা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সালমার মরদেহ পেকুয়ায় নিয়ে আসা হচ্ছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
6 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। 7 সোমবার
7 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
8 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
7 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
2 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
3 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
7 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি