editor
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫
সিলেটের সময় ডেস্ক :: ইরানের উপকূলে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া এবং চীনের নৌবাহিনী। আজ রোববার (৯ মার্চ) ইরানের বার্তা সংস্থা ইরনা’র খবরে ব;আ হয়েছে, চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আমেরিকান আধিপত্য মোকাবিলার অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে ওই তিন দেশের। গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তারা।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার (১১ মার্চ) থেকে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে।
ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় ওমান উপসাগরের কাছে অবস্থিত চাবাহার বন্দরে ওই মহড়া শুরু হলেও শেষ হবে কবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি তাসনিম নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি চীনা ও রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অন্যান্য জাহাজ এই মহড়ায় অংশ নেবে।
তাসনিম বলেছে, উত্তর ভারত মহাসাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে এবং ওই অঞ্চলের সুরক্ষা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য।
আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা তিন দেশের এই মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে দেওয়া এক বার্তায় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, চাবাহার বন্দরে শুরু হওয়া মহড়ায় বিমান একটি বিধ্বংসী রণতরী ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে।
সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে একই অঞ্চলে সামরিক মহড়া পরিচালনা করেছিল ইরানি সেনাবাহিনী।
3 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
5 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
3 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 1 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
5 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
6 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
7 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 8
4 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার
6 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার