editor
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, মে ১৯, ২০২৬
বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে মৌলিক সাহিত্য সংঘ সিলেট।
প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নর্থইস্ট ইউনিভার্সিটি সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক ও বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, সিনিয়র সাংবাদিক ও অধ্যাপক লিয়াকত শাহ ফরিদী। সভাপতিত্ব করেন মৌলিক সাহিত্য সংঘ সিলেটের সভাপতি বিশিষ্ট আইনজীবী কল্যাণ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহমুদ উস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল, সাহিত্য সমালোচক ও কবি অধ্যাপক বাসিত ইবনে হাবীব, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অব. প্রধান শিক্ষক ও মেট্রো জেলা সিলেটের স্কাউট সভাপত কবির খান, চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী, বিশিষ্ট ছড়াকার তারেশ কান্তি তালুকদার, লেখক, কলামিস্ট ও গীতিকার বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক মুক্তাদির হোসেন মুক্তা ও গীতিকার বাহার উদ্দিন বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও ডিজাইনার তারেক মুনাওয়ার।
প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা বলেন, যারা অতীতকে স্মরণ করে না, তারা তারা বর্তমানকে উদ্ভাসিত ও ভবিষ্যত গড়তে পারে না। অতীতের ঐহিত্য ও গৌরবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থ প্রকাশ করেছেন। এর মাধ্যমে নতুন প্রজন্ম নিজেদেরকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজ ও দেশ গড়ার অনুপ্রেরণা পাবে। বক্তারা সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক’কে তার সাহিত্যকর্ম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুভূতি ব্যক্ত করে বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক বলেন, হারানো দিনের সাহিত্যে আমাদের জন্য অনেক রত্ন লুকিয়ে রয়েছে, যা নতুন প্রজন্মের কাছে অনেকটাই অজানা। তারা যদি এসব সাহিত্যকর্মের সাথে পরিচিত হয়ে নিজেদের মধ্যে লালন করতে পারে, তবে আলোকিত মানুষ হয়ে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। সে নিমিত্তেই কিশোরদের জন্য এই কবিতা সংকলন। তিনি প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বইটি প্রকাশ করেছে নোভা বুকস এন্ড পাবলিশার্স জিন্দাবাজার সিলেট। বক্তারা বইটির বহুল প্রচার কামনা করেন।
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
6 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
7 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
1 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার