editor
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির আল্লামা জাফরুল্লাহ খান বলেছেন, দেশে দিন দিন যেভাবে ধর্ষণ, অপহরণ, নারী নির্যাতন ও গুম খুন সীমাহীনভাবে বাড়ছে, তা বন্ধে কোরআনের আইনের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশে স্কুল কলেজ, ভার্সিটিগুলোতে ইসলাম ও নৈতিক শিক্ষা না থাকার কারণে এ সকল অপকর্ম হচ্ছে। সরকারের উচিত দেশে স্কুল-কলেজ ইউনিভার্সিটিগুলোতে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা। তবেই দেশে গুম, খুন, অপহরণ নারী ধর্ষণ নারী নির্যাতনসহ সকল অপকর্ম বন্ধ করা সম্ভব।
তিনি সোমবার রাজধানী পল্টনে হোটেল ভোজোন রেস্তোরাঁয় অনুষ্ঠিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। সদ্য ইন্তেকালকারী দলের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সুফি কাজী আব্দুল মজিদ, মহাসচিব মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ, কমিটির সদস্য গোলাম মোস্তফাসহ সংগঠনের অন্য মরহুম নেতাকর্মীদের স্মরণে এ মাহফিলের আয়োজন করা হয়।
দলের মহানগর আমির মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ আজম খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তৃতা করেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, জনসেবা আন্দোলসের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম, মাওলাসা রুহুল আমীন, মাওলানা আবু আম্মার আবদুল্লাহ, মুফতী এনায়েতুল্লাহ ইবনে আহমাদুল্লাহ আশরাফ দলের নায়েবে আমির মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা আবুল কাসেম কাসেমী প্রমুখ।
8 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
8 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
1 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
7 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
6 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
4 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি