editor
প্রকাশিত: 7:25 AM, October 26, 2020
মৌলভীবাজরের শ্রীমঙ্গল উপজেলার আমরাইলছড়া চা বাগান থেকে রমন দাস নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত রমন ওই চা বাগানের দুখিয়া দাসের ছেলে। রবিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার আমরাইল ছড়া চা বাগানের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাতগাঁও ইউনিয়নের ইউপি সদস্য লছমন কানু জানান, রবিবার রাতে চা বাগানের ৬নং লেবার লাইনে একটি পুকুরে রমনের লাশ পড়ে আছে বলে বাগানের লোক তাকে খবর দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধারের ব্যবস্থা করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। প্রাথমিক ভাবে মনে হচ্ছে অতিরিক্ত মধ্যপানের কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
5 সিলেট মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 8 ১৮ আগস্ট
1 ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে এবং নগদ টাকার ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ গড়ার লক্ষ্যে সিলেটে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ক্যাশলেস
1 বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
7 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য
7 আওয়ামী লীগ সরকার আমলে সিলেটের বাণিজ্য মেলা, বিভিন্ন নামে-বেনামে মেলার আয়োজন এবং কোরবানির পশুর হাট নিয়ে চরম আলোচনায় থাকা
4 সিলেটের গোলাপগঞ্জ থানায় ৬৬ বস্তা চোরাই ভারতীয় চা পাতা জব্দ করে এজহারে ৫০ বস্তা দেখানোর গুরুতর অভিযোগ উঠেছে এক
5 সিলেটের গোয়াইনঘাটে ১৩০ পিস কথিত ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশের অভিযান ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। অভিযানে অরুপ রায় (অপু)
1 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দায়িত্ব পালনের বাধ্যবাধকতা থাকলেও তা তোয়াক্কা করছেন