editor

প্রকাশিত: 6:23 PM, February 10, 2022

সপ্তাহের শেষ দিনে সূচক-লেনদেন দুটোই বেড়েছে

সপ্তাহের শেষ দিনে সূচক-লেনদেন দুটোই বেড়েছে

3

ডেস্ক রিপোর্ট::
দিনভর সূচক ওঠানামার মধ্যদিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সোমবার সূচক পতনের পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিনদিন উত্থান হল।
ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮০টি প্রতিষ্ঠানের ২৮ কোটি ৬৪ লাখ ২৮ হাজার ৯১৮টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ১৬৩টির; অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

2

ডিএসইর প্রধান সূচক ৪ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৪ দশমিক ৭২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৭ দশমিক ৪৮ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন হয়েছে ১ হাজার ২৫৪ কোটি ৩২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল হাজার ১৫০কোটি ৮১ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে বেড়েছে।

2

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিএসসির শেয়ার। এরপর ছিল ওরিয়ন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো লিমিটেড, বে-লিজিং, সাইফ পাওয়ার, বিবিএস, জিপিএইচ ইস্পাত এবং একমি ল্যাবরেটারিজ লিমিটেড।

4

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০২টির; অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৫২৬ টাকার শেয়ার। আগের দিন বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৬১ কোটি ৭৭ লাখ ২২ হাজার ৪৮৩ টাকার শেয়ার।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

দুঃসময়ে রাজপথে, নতুন কমিটিতে মূল্যায়নহীন লিটন

7 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

জাকির মজুমদারের শেষযাত্রায় অনন্য ভূমিকা

5 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। 6 সিলেট মহানগর

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগ নেতা বদরুলের বিরুদ্ধে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ

3 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

শাহজালাল মাজারে টাকার হিসাব মিললেও আড়ালে পশুর নজরানা

4 আব্দুর রহমান: 2 দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ,

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

দলীয় প্রতীকহীন ভোটে নতুন সমীকরণ, মাঠে প্রার্থীরা

1 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

6 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

1
3