editor

প্রকাশিত: 8:19 AM, September 22, 2020

সহজ জয় দিয়ে ম্যানসিটির লিগ শুরু

সহজ জয় দিয়ে ম্যানসিটির লিগ শুরু

2

অনলাইন ডেস্ক:- 

8

প্রিমিয়ার লিগের সর্বশেষ মৌসুমে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে দুইবারের দেখাতেই হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু লিগের নতুন মৌসুমের প্রথম ম্যাচেই এই দলটির বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় দিয়ে শুভ সূচনা করলো পেপ গার্দিওলার শিষ্যরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উলভারহ্যাম্পটনের মাঠে এদিন প্রথমার্ধে দুই গোল, এরপর শেষ মুহূর্তে আরও এক গোল। এভাবেই সহজ দিয়ে নতুন মৌসুম শুরু করে ম্যানসিটি। দলের হয়ে গোল করেন কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস। অপরদিকে উলভারহ্যাম্পটনের হয়ে একমাত্র গোলটি করেন রাউল হিমেনেস।

5

ম্যাচের ২০তম মিনিটে কেভিন ডি ব্রুইনের স্পট কিকে এগিয়ে যায় ম্যানসিটি। বেলজিয়ান এই মিডফিল্ডার ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৩২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের মাঝামাঝি থেকে বাঁ পায়ের শটে জালে বল জড়ান ইংলিশ এই মিডফিল্ডার। এই ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

7

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দারুণ আগ্রাসী ফুটবল খেলছিল উলভারহ্যাম্পটনের ফুটবলাররা। পাঁচ মিনিটের মধ্যে তিনটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় দলটি। তবে ম্যাচের ৭৮তম মিনিটে দলটির হয়ে একটি গোল শোধ করে মেক্সিকান ফরোয়ার্ড রাউল হিমেনেস। এর মধ্য দিয়ে সিটি শিবিরে ভয় ছড়িয়ে দেয় উলভারহ্যাম্পটন।

4

তাতে ম্যাচ জমে ওঠে। কিন্তু যোগ করা সময়ের শেষ সময়ে ডি ব্রুইনের সহায়তায় ব্রাজিলিয়ান তারকা জেসুস গোল করলে ৩-১ ব্যবধোনে জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

ম্যানসিটির এই জয়ের অর্থ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ ড্র হয়নি। আর লিগের প্রথম সপ্তাহের ম্যাচগুলোতে গোল দাঁড়িয়েছে ৪৪টি। এদিকে নিজেদের প্রথম ম্যাচ জিতে ৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে সিটি। অপরদিকে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লেস্টার সিটি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

4 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

4 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

5 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

2 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
7