editor
প্রকাশিত: 4:17 PM, July 11, 2026
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক ‘বিশ্ব মিডিয়া’ পত্রিকার সিলেট প্রতিনিধি সাংবাদিক জয়দীপ চক্রবর্তীর মাতা শিপ্রা চক্রবর্তী পরলোকগমন করেছেন।
গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সিলেট মহানগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি খাদ্যনালীর ক্যানসারে (কার্সিনোমা ইসোফেগাস) ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি স্বর্গীয় যতীন্দ্র চক্রবর্তীর সহধর্মিণী। গত বৃহস্পতিবার দিবাগত রাতেই সিলেট নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সাংবাদিক জয়দীপ চক্রবর্তীর মাতার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। শোকবার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
4 সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘পিডিবি বয়েজ’-এর ৩য় পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা ও সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে এক
7 ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ (এ+) অর্জন করে চমৎকার সাফল্য দেখিয়েছে পূজা রাণী দে বর্ষা। 3
4 একটি ঘর। একটি পরিবার। তিনটি প্রাণ। আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত বুধবার (১২ আগস্ট) সকালে সবকিছু যেন ওলটপালট
1 সিলেটের শাহপরাণ থানাধীন ৩৪ নম্বর ওয়ার্ডে সরকারি খাস জমি দখল, বিক্রি, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং ও মাদক কারবার পরিচালনার
1 সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল ও
4 সিলেটের দক্ষিণ সুরমায় রেলওয়ের ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে আনুমানিক দুই হাজার লিটার সরকারি জ্বালানি তেল চুরির এক ভয়াবহ
3 রাজনীতি কিংবা ক্ষমতার পটপরিবর্তন কোনো কিছুই দমাতে পারছে না সিলেটের কোম্পানীগঞ্জের আলোচিত ‘বালু ও পাথরখেকো’ চক্রকে। 5 একাধিক মামলার
6 সরকারি নিলামের নথিপত্র বা ‘ওকশন পেপার’ জালিয়াতি করে মাদক ও ভারতীয় মালামাল চোরাচালানের এক অভিনব ও চাঞ্চল্যকর চক্রের সন্ধান