editor
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
অনলাইন ডেস্ক
ভারতের কলকাতায় কালী পূজার একটি অনুষ্ঠানে অংশ নেয়ায় ফেসবুকে লাইভ ভিডিওতে দা উঁচিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালের দিকে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে আটক করে র্যাব-৯ এর একটি দল।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে বাহিনীটি।
মহসিন তালুকদার সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন শাহপুর তালুকদারপাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।
গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে মহানগর পুলিশ হত্যার হুমকিদাতাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় আত্মগোপনে চলে যান মহসিন।
এর আগে রোববার দিনগত রাত ১২টা ৭ মিনিটে ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে হত্যার হুমকি দেন মহসিন।
পূজার অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে টুকরো করে হত্যার কথা বলেন ওই যুবক। এ সময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।
ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।
এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার খইরাম। সাকিবরে ফাইলে আমি কুফাইয়া কাটিমু।’
4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫
4 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্বকরণের (সরকারি বেতন কাঠামোর আওতায় আনা) দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
8 ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ -এর আওতায় সিলেট জেলায় অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সিলেট
8 সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের
1 মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ মানুষ অনেক
4 বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন আইয়ুব বুয়াদ্দি। ফ্রান্সে জন্ম এবং তাদের হয়ে বয়সভিত্তিক দলের নেতৃত্বও দিয়েছেন। কিন্তু বিশ্বকাপের আগে
3 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনিযুক্ত চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ
2 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (২য় গ্রেড) পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে ঢাকায় পৌছেছেন কয়েস লোদী। আজ রবিবার পূর্বাহ্নে তিনি