editor
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ছাতকের জাউয়া বাজারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে স্থানীয় জিনান রেস্টুরেন্টে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা ও বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এ.এল.এম কাওছারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বক্তব্য ও উপস্থিতি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন সাগর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য জসিম উদ্দিন এবং বিএনপি নেতা আলামিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, ছাতক উপজেলার সাবেক ছাত্রদল নেতা তোফায়েল আহমেদ, আনোয়ার হোসেন ও জুয়েল আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য জাকারিয়া আলী, জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুমন, সহ-সভাপতি ফারদিন ও রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সালমান আহমেদ এবং কলেজ ছাত্রদল নেতা সম্রাট ও আজহারুল হক মান্না। অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিশেষ মোনাজাত ইফতারের পূর্বে হাফিজ অলি উল্লাহর পরিচালনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি চেয়ে প্রার্থনা করা হয়।
3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
1 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
2 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
1 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা