editor

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

সিলেটে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্যাম্প

সিলেটে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ক্যাম্প

1

অনলাইন ডেস্ক

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। আগামী ২২ নভেম্বর থেকে এই ক্যাম্প শুরু হবে, চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন ক্যাম্পের বিস্তারিত জানিয়েছে।

সূচি অনুযায়ী ১৯ নভেম্বর মিরপুরের ক্রীড়া পল্লীতে উঠবেন ক্যাম্পে সুযোগ পাওয়া ৩১ ক্রিকেটার। পরদিন করাবেন করোনা পরীক্ষা। নেগেটিভ ফল পাওয়া ক্রিকেটাররা ২২ তারিখ সকালে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন। সেখানে তারা হোটেল ফরচুন গার্ডেনে উঠবেন।

আর হোটেল থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, পুরোটাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে। এই বলয়ে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিন স্কিল ট্রেনিং করে বেশ কিছু ম্যাচ খেলবে জুনিয়র এই ক্রিকেটাররা। নিজেদের মধ্যে দুই ভাগে ভাগ হয়ে তারা ৫টি ওয়ানডে ম্যাচ খেলবে। এর পর ৫ ডিসেম্বর ঢাকায় ফিরে আসবে আকবর-শামীমদের উত্তরসূরিরা।

8

উল্লেখ্য, আগস্টে ৪৭ ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্প শুরু হয়েছিল। এরপর ৪৭ জনের দলটি ছোট করে ২৮ জনে নামিয়ে আনেন নির্বাচকরা। তাদের নিয়েই অক্টোবর থেকে প্রধান কোচ নাভিদ নেওয়াজের অধীনে চার সপ্তাহের স্কিল ক্যাম্প অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা ঝুঁকিতে এক সপ্তাহ আগেই ক্যাম্প স্থগিত করে দেয় বিসিবি। সিলেটে অনুষ্ঠিতব্য ক্যাম্পে আগের ২৮ জনের সঙ্গে আরও ৪ জনকে যুক্ত করেছে বিসিবি। তবে আগের স্কোয়াডে থাকা ডানহাতি ব্যাটসম্যান মফিজুল ইসলাম রবিন রিহ্যাবে থাকায় তিনি স্কিল ক্যাম্পে নেই।

সিলেটে অনুষ্ঠিতব্য স্কিল ক্যাম্পের অনূর্ধ্ব-১৯ দল

6

ওপেনার: ইমন আলী, ইফতেখার হোসেন ইফতি, হাবিবুর শেখ মুন্না, প্রান্তিক নওরোজ নাবিল ও নাঈম আহমেদ।

মিডল অর্ডার ব্যাটসম্যান: সাকিব শাহরিয়ার, সোহাগ আলি, মেহরব হাসান, আব্দুল্লাহ আল মামুন, খালিদ হাসান, আইচ মোল্লা, আশরাফুল হাসান রিহাদ ও তৌহিদুল ইসলাম ফেরদৌস।

4

পেসার: মুশফিক হাসান, আরিফ আহমেদ অনিক, বায়েজিদ মিয়া রোমান, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, রিপন মন্ডল, মোস্তাকিম মিয়া।

স্পিনার: আহসান হাবিব লিয়ন, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, সামসুল ইসলাম ইপন ও সায়ান আহমেদ চৌধুরী।

5

অলরাউন্ডার: মিসবাহ আহমেদ সানা, মাকসুদুর রহমান, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান রাব্বি, জিল্লুর রহমান, জাকারিয়া ইসলাম শান্ত।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

2 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

4 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

4 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

3 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

3 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
8