editor
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক::
সিলেটে করোনায় মারা গেলেন আরেকজন। তিনি নগরীর লামাবাজার এলাকার বাসিন্দা ছিলেন। ৫৬ বছর বয়েসি এই বৃদ্ধ গতকাল শুক্রবার সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে স্বাস্থ্যবিধি অনুযায়ী তাঁর দাফন সম্পন্ন হয়।
তথ্যটি জানিয়েছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান।
গতকালের এই বৃদ্ধকে নিয়ে সিলেটে মোট মৃত্যুর সংখ্যা ২৪৫। এর মধ্যে সিলেট জেলায় ১৮২, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গতকাল করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬ ও সুনামগঞ্জে ১ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৭৮২। এ মধ্যে সিলেট জেলায় ৮৫৬৪, সুনামগঞ্জে ২৪৭৫, হবিগঞ্জে ১৯০৭ ও মৌলভীবাজার জেলায় ১৮৩৬ জন।
অপরদিকে, সিলেটে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ২৪ জনকে নিয়ে আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩৫৬৯ জন। এর মধ্যে সিলেটে ৭৮৭৪, সুনামগঞ্জে ২৪১৬, হবিগঞ্জে ১৫৬৪ ও মৌলভীবাজারে ১৭১৫ জন।
আজ সকাল সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৯জন করোনা রোগী। এর মধ্যে সিলেট জেলায় ৪৭ ও হবিগঞ্জে ২জন।
S/H- (Sultana -3)
2 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
8 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
8 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
3 শাল্লা প্রতিনিধি: 4 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
7 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
7 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর